YX3 এবং YX4+ এর ক্ষেত্রে একই সংকরণ থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয় কেন? বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত পর্যায় সারণি অনুসারে YX3 যৌগটি হলো NH3 ও YX1 আয়নটি হলো NH1ও NH3 যৌগে N এর ইলেকট্রন বিন্যাস, [গণিত] N পরমাণুর তিনটি বিজোড় ইলেকট্রনের সাথে তিনটি H পরমাণুর বিজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে sp3 সংকরায়নের দ্বারা NH3 গঠিত হয়। যেহেতু, sp3 সংকরায়ন তাই শর্তানুসারে আকৃতি চতুস্থলকীয় ও বন্ধন কোণ 109.5° হওয়ার কথা। কিন্তু NH3 অণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকায় তা বিদ্যমান বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। ফলে আকৃতি হয়ে যায় ত্রিকোণাকার পিরামিড ও বন্ধন কোণ হয় 107°। আবার, NH4+, আয়নের মধ্যেও sp3 সংকরায়ন বিদ্যমান। এক্ষেত্রে N এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H+ কে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। ফলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকায় বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বিকর্ষণ হয় না। তাই বন্ধন কোণ হয় 109.5° অর্থাৎ অপরিবর্তিত থাকে। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, প্রদত্ত যৌগদ্বয়ে সংকরণ একই অর্থাৎ sp3। কিন্তু এদের আকৃতি ও বন্ধন কোণে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো যৌগদ্বয়ে বিদ্যমান মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতি ও বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বিকর্ষণ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
YX3 এবং YX4+ এর ক্ষেত্রে একই সংকরণ থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয়…
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
২. অ্যামোনিয়া অণু এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহযোগে একটি হাইড্রোজেন আয়ন (H+) সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়।
বা,
৩. ধনাত্মক NH₄+ আয়ন ও ঋণাত্মক CI- আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে NH4CI গঠন করে।
তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত NH4Cl যৌগে আলোচ্য তিন প্রকার বন্ধন অন্তর্নিহিত রয়েছে।উত্তর


