AC2 ও AC3 যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক সমযোজী আলোচনা করো।
উত্তর: প্রদত্ত A ও C মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 3d6 4s2ও 3s²3p5। সুতরাং A মৌলটি হলো Fe এবং C মৌলটি হলো CI। সুতরাং AC2 যৌগটি হলো FeCl2 ও AC3 যৌগটি হলো FeCl3 | FeCl2 ও FeCl3 যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক আয়নিক ফাজানের নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায়। ফাজানের নীতি হলো- i. ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে ii. অ্যানায়নের আকার বড়ো হলে iii. ক্যাটায়নের d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে iv. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ অধিক হলে যৌগে পোলারায়নের মাত্রা অধিক হবে। যে যৌগে পোলারায়নের মাত্রা যত অধিক হয় সে যৌগে সমযোজী বৈশিষ্ট্য তত অধিক হয়। FeCl2 যৌগের ক্যাটায়ন Fe2+ ও অ্যানায়ন CI। আবার, FeCl3 যৌগে ক্যাটায়ন Fe3+ ও অ্যানায়ন CI-। FeCl3 যৌগের Fe3+ এর চার্জ FeCl2 এর Fe2+ অপেক্ষা বেশি। তাই FeCl2এর থেকে FeCl3 তে Fe3+ ও Cl- যখন নিকটে আসে তখন Fe3+ দ্বারা CI- এর ইলেকট্রন মেঘের বিকৃতি বা পোলারায়ন বেশি ঘটে। কারণ আমরা জানি, ফাযানের নীতি অনুসারে চার্জ যত বেশি হয় পোলারায়ন তত বেশি হয় ও যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখায়। সুতরাং বলা যায় ফাযানের নীতি অনুসরণ করে প্রদত্ত যৌগে বিদ্যমান ক্যাটায়নের চার্জ বিবেচনা করে যৌগদ্বয়ের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের তুলনা করা হয়। তাই Fe [গণিত] + আয়নের চার্জ Fe2+ এর চেয়ে বেশি হওয়ায় FeCl2ও FeCl3 এর মধ্যে FeCl3 বেশি সমযোজী।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
AC2 ও AC3 যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক সমযোজী আলোচনা করো।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


