C এর ইলেকট্রন আসক্তি A অপেক্ষা বেশি— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, A ও C মৌলদ্বয় যথাক্রমে F (ফ্লোরিন) ও Cl (ক্লোরিন)। Cl এর ইলেকট্রন আসক্তি F অপেক্ষা বেশি। নিচে তা ব্যাখ্যা করা হলো- পর্যায় সারণির একই গ্রুপের মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি নিচের থেকে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। একই গ্রুপে নিচের থেকে উপরের দিকে ইলেকট্রন আসক্তি বৃদ্ধির প্রধান কারণ হলো নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের দূরত্ব হ্রাস পাওয়া। একই গ্রুপের মৌলের জন্য নিচ থেকে উপরের দিকে একটি করে শক্তিস্তর হ্রাস পেতে থাকে এবং ফলস্বরূপ নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকে। অর্থাৎ অসীম হতে আগত ইলেকট্রনকে সর্বশেষ শক্তিস্তরে ধরে রাখার প্রবণতা বাড়তে থাকে বা ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে। তবে একমাত্র ব্যতীক্রম হলো F এর ইলেকট্রন আসক্তি Cl অপেক্ষা কম হয়। এর কারণ হলো ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের আকার অপেক্ষাকৃত ছোট হয়। এর ফলে F এর দ্বিতীয় শক্তিস্তরে ৭টি ইলেকট্রন দ্বারা সৃষ্ট ইলেকট্রন ঘনত্ব কম হয়। এতে অসীম হতে একটি ইলেকট্রন ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন সহজে টানতে পারে। তাই ক্লোরিন এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
C এর ইলেকট্রন আসক্তি A অপেক্ষা বেশি— ব্যাখ্যা কর।
উদ্দীপক
[A, B, C মৌলের প্রচলিত প্রতীক নয়।]Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
কঠিন অবস্থায় এই ডাইমার অণুসমূহ মোটামুটি চতুস্তলকীয় গঠন ও শীট আকারে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা কেলাস সৃষ্টি' করে। তবে 180 °C তাপমাত্রায় ডাইমার অণু ভেঙে মনোমার অণু () রূপে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীয় অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। মূলত একটি ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়ায় এর ভৌত অবস্থা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায়, পরিবর্তন ঘটে।

