সাধারণ তাপমাত্রায় P2S ও QS2 এর ভৌত অবস্থা ভিন্ন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যৌগগুলো হলো H,C,N,O । ও এদের দ্বারা গঠিত যৌগগুলো হলো:H2O এবং CO2।এদের ভৌত অবস্থা ভিন্ন কারণ: স্বাভাবিক অবস্থায় CO2 গ্যাস কিন্তু H2O হলো তরল। এর কারণ হলো CO2 একটি একক অণু। CO2 এর অণুতে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে । CO2 এর আণবিক গঠন সরলরৈখিক। যেমন, O=C=O। CO2 অণুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যানডার ওয়ালস বল কার্যকর থাকে । তাই সাধারণ তাপমাত্রায় CO2 হলো গ্যাস। এটি একক সমযোজী যৌগ অণু হওয়ায় এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। শুষ্ক বরফ বা কঠিন CO2 এর গলনাঙ্ক হলো –56°C। কক্ষ তাপমাত্রায় গ্রুপ-16 এর হাইড্রাইডসমূহের মধ্যে একমাত্র অক্সিজেনের হাইড্রাইড পানি (H2O) হলো তরল। সালফারের হাইড্রাইড H2S হলো গ্যাস। কারণ অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় H2O হলো পোলার অণু। ফলে H2O অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ (H2O)n গঠন করে। তাই সাধারণ তাপমাত্রায় পানি একটি তরল পদার্থ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
সাধারণ তাপমাত্রায় P2S ও QS2 এর ভৌত অবস্থা ভিন্ন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


