উদ্দীপকের R ব্লকভুক্ত মৌলসমূহের ষষ্ঠ সদস্য রঙিন যৌগ করে কিনা- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের R হলো d ব্লকভুক্ত; কারণ 1 = 2। d-ব্লক ভুক্ত মৌলসমূহের ষষ্ঠ সদস্য হলো আয়রন (Fe)। Fe রঙিন যৌগ গঠন করে। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো— আয়নিত অবস্থায় Fe এর ইলেকট্রন বিন্যাস- Fe2+(26) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d2xy 3d2yz 3d1zx 3d1x 2-y2 3d1 z2 4s0 Fe2+ আয়নটিতে বহিঃস্থ শেলে অসম্পূর্ণ d-অরবিটাল রয়েছে। এ ধাতব আয়নের পাঁচটি d অরবিটালের শক্তি সমান কিন্তু জটিল আয়ন গঠনকালে Fe2+ আয়নের d অরবিটাল ও লিগান্ডের (CN) অরবিটালের মধ্যে বিকর্ষণ হওয়ায় Fe2+ আয়নের d অরবিটালের মধ্যে কিছুটা শক্তি পার্থক্য সৃষ্টি হয়। এ নন ডিজেনারেট অবস্থায় d অরবিটালগুলো বিচ্ছিন্ন হয়ে দুটি পৃথক শক্তিস্তরে বিভক্ত হয়ে যায়। [চিত্র] জলীয় Fe2+ আয়নে দৃশ্যমান বর্ণের আলো পড়লে Fe2+ আয়নের d- অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তি (AE) নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d- অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয় যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয় । অর্থাৎ Fe2+ আয়নের জন্য বর্ণ হয় সবুজ । এভাবে Fe ধাতু রঙিন যৌগ গঠন করে থাকে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের R ব্লকভুক্ত মৌলসমূহের ষষ্ঠ সদস্য রঙিন যৌগ করে কিনা- যুক্ত…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
d অরবিটালের আকৃতি : d-উপস্তরের ক্ষেত্রে। = 2 এবং m = - 2,-1, 0, + 1, + 2। এ উপস্তরে dxy, dyz, dzx, dx2–y2, dz2 নামে 5টি অরবিটাল বিদ্যমান। d-অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেলাকার।
উত্তর
জলীয় Fe2+ আয়নে দৃশ্যমান বর্ণের আলো পড়লে Fe2+ আয়নের d- অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তি (AE) নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d- অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয় যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয় । অর্থাৎ Fe2+ আয়নের জন্য বর্ণ হয় সবুজ । এভাবে Fe ধাতু রঙিন যৌগ গঠন করে থাকে।

