একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও Y ও Z এর হাইড্রাইডসমূহের ধর্মের অমিলের কারণ যৌগ গঠনপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী Y ও Z মৌলদ্বয় হলো যথাক্রমে অক্সিজেন (O) ও সালফার (S) এবং এদের হাইড্রাইড হলো [গণিত] এবং [গণিত] । একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও [গণিত] তরল এবং [গণিত] গ্যাস।এই অমিলের কারণ নিচে বিশদভাবে আলোচনা করা হল: অক্সিজেন ও সালফার উভয়েই 16 শ্রেণির মৌল কিন্তু সালফার অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ফলে পানির অনুস্থিত (H – O – H) সমযোজী বন্ধনে ইলেকট্রনযুগল ইলেকট্রন লোভী অক্সিজেন পরমাণু কর্তৃক এত বেশি আকৃষ্ট হয় যে, হাইড্রোজেন পরমাণুটি আংশিক ধনাত্মক এবং অক্সিজেন পরমাণুটি আংশিক ঋণাত্মক আধানপ্রাপ্ত হয়। অতঃপর উৎপন্ন পানির ধনাত্মক হাইড্রোজেন পরমাণু অপর পানির অণুর ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন নামক এক প্রকার বন্ধন গঠন করে। এভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানির অণুসমূহ পরস্পর যুক্ত হয়ে বিরাট পলিমার অণু সৃষ্টি করে। [চিত্র] এ হাইড্রোজেন বন্ধন ভেঙে অণুসমূহকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে বাষ্পীভূত করতে অতিরিক্ত তাপশক্তির প্রয়োজন। এজন্য পানির স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে বেশি হয় এবং সাধারণ তাপমাত্রায় তা তরল। অপরপক্ষে, সালফার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অনেক কম হওয়ায় [গণিত] এর মধ্যে এরূপ হাইড্রোজেন বন্ধন সৃষ্টি না হওয়ায় [গণিত] অণুগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন থাকে। এজন্য [গণিত] এর স্ফুটনাঙ্ক [গণিত] এর তুলনায় অনেক কম এবং সাধারণ তাপমাত্রায় [গণিত] একটি গ্যাসীয় পদার্থ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও Y ও Z এর হাইড্রাইডসমূহের ধর্মের অমিলে…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং যৌগের C পরমাণুতে sp সংকরণ ঘটে এবং অণুর আকৃতি সরলরৈখিক হয়।উত্তর
এ হাইড্রোজেন বন্ধন ভেঙে অণুসমূহকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে বাষ্পীভূত করতে অতিরিক্ত তাপশক্তির প্রয়োজন। এজন্য পানির স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে বেশি হয় এবং সাধারণ তাপমাত্রায় তা তরল। অপরপক্ষে, সালফার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অনেক কম হওয়ায় এর মধ্যে এরূপ হাইড্রোজেন বন্ধন সৃষ্টি না হওয়ায় অণুগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন থাকে।
এজন্য এর স্ফুটনাঙ্ক এর তুলনায় অনেক কম এবং সাধারণ তাপমাত্রায় একটি গ্যাসীয় পদার্থ।

