উভয় চিত্রে একই সংকরায়ন হলেও বন্ধন কোণ ভিন্ন হয়, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর যৌগদ্বয় যথাক্রমে H2O ও NH3। H2O ও NH3 যৌগদ্বয়ের সংকরায়ণ একই (sp3) হলেও এদের বন্ধন কোণ ভিন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- N ও O এর ইলেকট্রন বিন্যাস- N(7) = 1s22s22px12py12pz1 O(8) = 1s22s22px22py12pz1 N পরমাণু তিনটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে NH3 গঠিত এবং এতে একটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। অপরপক্ষে O পরমাণু দুটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O গঠিত হয় এবং এতে দুটি মুক্তজোড় ইলেকট্রন আছে। VSEPR তত্ত্ব অনুসারে l.p-l.p > l.p-b.p> b.p-b.p অর্থাৎ মুক্তজোড়- মুক্তজোড় বিকর্ষণ সবচেয়ে বেশি।NH 3 ও H2O যৌগ দুটি একই সংকরণ sp3 হওয়া সত্ত্বেও এদের স্বাভাবিক বন্ধন কোণের মান 109.5° হতে কম। কারণ NH3 অণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় 109.5° থেকে কমে 107° এবং H2O অণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় 109.5° থেকে কম 104.5° হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উভয় চিত্রে একই সংকরায়ন হলেও বন্ধন কোণ ভিন্ন হয়, বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
সক্রিয় অবস্থায়, N* = 1s22s22px12py12pz1
N পরমাণুর sp3-সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। N-পরমাণুর তিনটি sp3-অরবিটালের অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের অযুগ্ম ইলেকট্রন অতিক্রম করে NH3 অণুর গঠন কাঠামো সৃষ্টি করে।
সংকরিত অরবিটালের জোড় ইলেকট্রনই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থেকে যায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়-বন্ধন ইলেকট্রন জোড় বিকর্ষণ বল, বন্ধন ইলেকট্রন জোড়-বন্ধন ইলেকট্রন জোড় বিকর্ষণ বল অপেক্ষা বেশি হওয়ায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় NH3 অণুর স্বাভাবিক গঠন চতুস্তলকের যে কোনো একটি বাহুতে অবস্থান করে বন্ধন ইলেকট্রন জোড়কে অধিক মাত্রায় বিকর্ষণ করে। ফলে NH3 অণুর আকৃতি চতুস্তলকীয় গঠন কাঠামো না হয়ে ত্রিকোণী পিরামিডীয় গঠন হয়।উত্তর


