স্বাভাবিক অবস্থায় উদ্দীপকের XZ2 এবং YZ2 এর ভৌত অবস্থা ভিন্ন -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের XZ2 হলো CO2 এবং YZ2 হলো SiO2। স্বাভাবিক অবস্থায় CO2 গ্যাস, কিন্তু SiO2 হলো কঠিন পদার্থ। এর কারণ হলো CO2 একটি একক অণু। CO2 এর অণুতে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। CO2 এর আণবিক গঠন সরলরৈখিক। যেমন, [চিত্র] CO2 অণুসমূহের মধ্যে কেবল দূর্বল ভ্যান্ডার ওয়ালস বল কার্যকর থাকে। তাই সাধারণ তাপমাত্রায় CO2 হলো গ্যাস। এটি একক সমযোজী যৌগ অণু হওয়ায় এর গলনাংক ও স্ফুটনাংক কম। শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইডের গুনাঙ্ক হলো -56°C। অপরদিকে সিলিকন ডাই-অক্সাইড একটি পলিমার যৌগ। অর্থ্যাৎ অসংখ্য SiO2 অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকারের সুস্থিত অণু সৃষ্টি করে। এরূপ যৌগকে পলিমার যৌগ বলে। SiO2 পলিমার গঠনে প্রতিটি Si পরমাণু চারটি O পরমাণুর সাথে এবং O পরমাণু দুটি Si পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় গঠন সৃষ্টি করে। প্রতিটি চতুস্তলক O পরমাণু দ্বারা যুক্ত হয়ে পলিমার শিকল গঠন করে। এর পলিমার গঠন নিচে দেখানো হলো- [চিত্র] পলিমার যৌগ (SiO2)n এর গলনকালে বহু সমযোজী বন্ধন ভাঙতে হয় এবং অঙ্কিত অধিক তাপশক্তি শোষিত হয়। সুতরাং সিলিকন ডাই-অক্সাইড (SiO2)n এর গলনাংক ও স্ফুটনাংক অনেক বেশি; যেমন গলনাংক 1610°C ও 2230°C স্ফুটনাংক এবং সাধারণ তাপমাত্রায় SiO2 হলো কঠিন কেলাসাকার পদার্থ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
স্বাভাবিক অবস্থায় উদ্দীপকের XZ2 এবং YZ2 এর ভৌত অবস্থা ভিন্ন -ব্যাখ…
উদ্দীপক
[প্রচলিত অর্থে X, Y, Z এবং W মৌলের সাধারণ প্রতীক নায়]Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
CO2 অণুসমূহের মধ্যে কেবল দূর্বল ভ্যান্ডার ওয়ালস বল কার্যকর থাকে। তাই সাধারণ তাপমাত্রায় CO2 হলো গ্যাস। এটি একক সমযোজী যৌগ অণু হওয়ায় এর গলনাংক ও স্ফুটনাংক কম। শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইডের গুনাঙ্ক হলো -56°C। অপরদিকে সিলিকন ডাই-অক্সাইড একটি পলিমার যৌগ। অর্থ্যাৎ অসংখ্য SiO2 অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকারের সুস্থিত অণু সৃষ্টি করে। এরূপ যৌগকে পলিমার যৌগ বলে। SiO2 পলিমার গঠনে প্রতিটি Si পরমাণু চারটি O পরমাণুর সাথে এবং O পরমাণু দুটি Si পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় গঠন সৃষ্টি করে। প্রতিটি চতুস্তলক O পরমাণু দ্বারা যুক্ত হয়ে পলিমার শিকল গঠন করে। এর পলিমার গঠন নিচে দেখানো হলো-
পলিমার যৌগ (SiO2)n এর গলনকালে বহু সমযোজী বন্ধন ভাঙতে হয় এবং অঙ্কিত অধিক তাপশক্তি শোষিত হয়। সুতরাং সিলিকন ডাই-অক্সাইড (SiO2)n এর গলনাংক ও স্ফুটনাংক অনেক বেশি; যেমন গলনাংক 1610°C ও 2230°C স্ফুটনাংক এবং সাধারণ তাপমাত্রায় SiO2 হলো কঠিন কেলাসাকার পদার্থ।উত্তর


