AB যৌগটির ঋণাত্মক আয়ন কীভাবে শনাক্ত করা যায় বিক্রিয়াসহ লিখ।
উত্তর: উদ্দীপকের তথ্য মতে, A ও B মৌলদ্বয় Na ও Cl (গ থেকে পাই)। সুতরাং AB যৌগটি NaCl । NaCl যৌগের ঋণাত্মক আয়ন Cl- । নিচে ক্লোরাইড আয়ন(Cl) সনাক্তকরণ বিক্রিয়াসহ দেওয়া হলো একটি পরীক্ষানলে 1 - 2 mL প্রস্তুত দ্রবণ নিয়ে এতে 2 - 3 ফোঁটা সিলভার নাইট্রেট (AgNO3) দ্রবণ যোগ করা হয়। যদি AgCl এর সাদা অধঃক্ষেপ পড়ে এবং ঐ অধঃক্ষেপ লঘু HNO3 এসিডে অদ্রবণীয় কিন্তু NH4OH দ্রবণে সহজেই দ্রবণীয় হয় তবে নমুনা দ্রবণে Cl- আয়ন উপস্থিত ও নিশ্চিত। Cl-(ag) + AgNO3(ag) → AgCl(s)↓ + NO3-(aq) সাদা অধঃক্ষেপ AgCl(s) + 2NH4OH(aq) → [Ag(NH3)2]Cl(aq) + 2H2O(l) ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড (দ্রবণীয়)
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
AB যৌগটির ঋণাত্মক আয়ন কীভাবে শনাক্ত করা যায় বিক্রিয়াসহ লিখ।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


