A অপেক্ষা B এর আয়নিকরন বিভব বেশি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A মৌলটির n = 4 l = 0 m=+0.5 সুতরাং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যস 4s [গণিত] অর্থাৎ মৌলটি K(19। উদ্দীপকের B মৌলটির n = 3 l =0 m = +0.5 সুতরাং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 3s [গণিত] । অর্থাৎ মৌলটি Na(11)। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমানু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমান শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরন শক্তি বা বিভব শক্তি বলা হয়। একে Ei দ্বারা প্রকাশ করা হয়।Ei এর মান সবসময় ধনাত্মক। [গণিত] Na [গণিত] 1s2 2s2 2p6 3s1 [সর্বশেষ ইলেকট্রন ৩য় কক্ষপথে] K [গণিত] 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 [সর্বশেষ ইলেকট্রন ৪র্থ কক্ষপথে] একই গ্রুফে মৌলসমূহের পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেকট্রনের শক্তিস্তর বাড়ে। সর্ববহিঃস্থ ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরবর্তী হয় এবং এর উপর নিউক্লিয়াসের আকর্ষন কমে। তাই K অপেক্ষা Na এর আয়নিকরন বিভব বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
A অপেক্ষা B এর আয়নিকরন বিভব বেশি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


