AE4 ও BE4 যৌগ দুটি পানির সাথে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কিনা যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A, B ও E মৌল তিনটির পারমানবিক সংখ্যা যথাক্রমে 6, 14 ও 17 । সুতরাং মৌল A, B, E তিনটি হলো কার্বন (C), সিলিকন (Si) ও ক্লোরিন (CI) এবং AE ও BE, যৌগদ্বয় যথাক্রমে CCl4 ও SiCl4 | CCl4 ও SiCl4 এর সাথে পানির বিক্রিয়াকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলে । এখানে SiCl4 আর্দ্রবিশ্লেষিত হয় কিন্তু CCl4 আর্দ্রবিশ্লেষিত হয় না। এর কারণ আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া কৌশলের মধ্যে নিহিত। কোন যৌগের আর্দ্র বিশ্লেষণ ঘটার সময় প্রথম পদক্ষেপ হচ্ছে- পানির অণু তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা একটি সন্নিবেশ বন্ধন গঠন। SiCl4 এর আর্দ্রবিশ্লেষণের সময় পানির অণুর অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে সিলিকন পরমাণুর সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অন্তবর্তী যৌগ গঠিত হয়। এরূপে চার ধাপে পানির সাথে বিক্রিয়ায় SiCl4 এর চারটি Cl পরমাণু চারটি -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। SiCl4 + 4H-OH → Si(OH)4 + 4HCI যেহেতু, সিলিকন ৩য় পর্যায়ের মৌল সেহেতু তার শূন্য 3d অরবিটাল আছে, যেখানে পানি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া সম্ভব। অন্য কথায় Si এর পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব। অন্যদিকে ২য় পর্যায়ের মৌল কার্বনে এরূপ ফাঁকা d অরবিটাল নেই। তাই H2O কর্তৃক যোগান ও শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া এখানে সম্ভব নয়। ফলে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। তাই CCI4 আর্দ্র বিশ্লেষিত হয় না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
AE4 ও BE4 যৌগ দুটি পানির সাথে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কিনা…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


