কক্ষ তাপমাত্রার চেয়ে 0°C তাপমাত্রায় HB এর ঘনত্ব কম কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে, B মৌলটি হলো অক্সিজেন (O)। অর্থাৎ H2B যৌগটি হলো H2O কক্ষতাপমাত্রায় H2O যৌগের ভৌত অবস্থা হলো পানি ও 0o C তাপমাত্রায় ভৌত অবস্থা হলো বরফ। একই উপাদানে তৈরি পানির চেয়ে বরফের ঘনত্ব কম হয়। এর কারণ নিম্নরূপ- পানির অণুসমূহ H-বন্ধন দ্বারা সংযোজিত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। এক্ষেত্রে প্রতিটি পানির অণু দুটি সমযোজী (O-H) ও একটি হাইড্রোজেন কখন (O---- H) দ্বারা আবদ্ধ হয়ে তরল অবস্থা প্রদর্শন করে। অন্যদিকে, বরফের গঠনে একটি HO অণুর O পরমাণু দুটি মুক্তজোড় ইলেকট্রন ব্যবহার করে প্রতিবেশী দুটি H2O অপুর সাথে দুটি H বন্ধন গঠন করে। এভাবে বরফে পানির অণুস্থ প্রতিটি অক্সিজেন পরমাণু মোট চারটি হাইড্রোজেনের সাথে চতুস্তলকীয় আকারে 109.5° কোণে যুক্ত থাকে। এদের। মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে এবং অপর দুটি হাইড্রোজেন পরমাণু H-বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। দুর্বল বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য পূর্ণশক্তিসম্পন্ন সমযোজী বন্ধনের দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। এ কারণে তরল পানি অপেক্ষা বরফ অবস্থায় পানির অণুগুলো দূরে দূরে অবস্থান করায় বরফের ঘনত্ব কম হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
কক্ষ তাপমাত্রার চেয়ে 0°C তাপমাত্রায় HB এর ঘনত্ব কম কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


