উদ্দীপকের P, Q ও R মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের P, Q, R মৌল তিনটি যথাক্রমে F, Cl ও Br । আমরা জানি, পর্যায় সারণির একই গ্রুপে যতোই নিচের পাওয়া যায়, মৌলের ইলেক্ট্রন আসক্তি ততোই কমে। কেননা একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেক্ট্রনের স্তর সংখ্যা ও বাড়তে থাকে অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়। ফলে আগমনকারী ইলেক্ট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কম হয়। সেই অনুসারে উদ্দীপকের ইলেকট্রন আসক্তির ক্রম F > Cl > Br হওয়া উচিত ছিলো কিন্তু ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম Cl > F > Br. এর কারণ ফ্লোরিন (F) পরমাণুর ক্ষুদ্র আকার। ফ্লোরিণের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তর হলো দ্বিতীয় শক্তিস্তর। তৃতীয় শক্তিস্তরের তুলনায় দ্বিতীয় স্তরের আকার ছোট হওয়া এবং ক্ষুদ্র পরিসরে ৭টি ইলেক্ট্রন থাকায় তাতে ইলেক্ট্রন মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি ফলে আগমনকারী ইলেক্ট্রনের প্রতি দ্বিতীয় স্তরের ইলেক্ট্রনসমূহের বিকর্ষণ বেশি হওয়ায় সামগ্রিকভাবে ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তির মান কম। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের P, Q ও R মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
[X, Y, Z, P, Q ও R মৌলের প্রতীক নয়]Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


