উদ্দীপকের QH3তে হাইড্রোজেন বন্ধন হলেও HX এর হাইড্রোজেন বন্ধন হয় না- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Q ও X মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- Q →1s2 2s2 2p3 (নাইট্রোজেন, N) X→1s 2s2 2p6 3s2 3p5 (ক্লোরিন, CI) অর্থাৎ QH3, ও HX যৌগদ্বয় যথাক্রমে NH3, ও HCI / এদের মধ্যে NH3 তে H-বন্ধন গঠন করলেও HCI এ H বন্ধন গঠিত হয় না। H বন্ধন গঠনের শর্তগুলো হলো— (i) H-বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্তত একটি H পরমাণু থাকবে যা ছোট আকারের উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকবে। (ii) যে পরমাণুটির সাথে H-বন্ধন গঠিত হবে সেই পরমাণুতে অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। এই শর্তানুসারে, NH, ও HCl [গণিত] : অণুতে উপস্থিত H পরমাণু যথাক্রমে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু N ও CI এর সাথে যুক্ত। কিন্তু Cl পরমাণুর আকার N পরমাণুর আকার অপেক্ষা অনেক বড় হওয়ায় CI প্রকৃতভাবে H-বন্ধন গঠনে সক্ষম হয় না। সুতরাং NH3 ও H-বন্ধন সৃষ্টি হলেও HCl অণুতে হয় না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের QH3তে হাইড্রোজেন বন্ধন হলেও HX এর হাইড্রোজেন বন্ধন হয় না…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর



