পারমাণবিক সংখ্যার সাথে উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির পরিবর্তন যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Z, X ও Y মৌল তিনটি যথাক্রমে অক্সিজেন (O), ফ্লোরিন (F) ও ক্লোরিন (CI)। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- O (8) : 1s2 2s2 2p4 F (9) : 1s2 2s2 2p5 Cl (17) : 1s2 2s2 2p6 3s2 3p5 অর্থাৎ O ও F ২য় পর্যায়ের পাশাপাশি দুটি মৌল এবং F ও CI একই গ্রুপের (গ্রুপ-17) ধারাবাহিক দুটি মৌল । যেকোনো পর্যায়ে রাম হতে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ধনাত্মক চার্জের পরিমাণ এবং বহিঃস্তরে ঋণাত্মক চার্জধারী ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু নতুন ইলেকট্রনীয় শক্তিস্তর গঠিত হয় না। তাই কেন্দ্রের ধনাত্মক চার্জ ও বহিঃস্থ ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বেশি হয়। ফলে মৌলের বহিঃস্থ ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কারণে O অপেক্ষা F এর আয়নীকরণ শক্তি বেশি। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন নতুন ইলেকট্রনীয় শক্তিস্তরে প্রবেশ করে। এতে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের ধনাত্মক চার্জ ও বহিঃস্থ ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ কমতে থাকে। ফলে মৌলের বহিঃস্থ ইলেকট্রনকে অপসারণ করতে কম শক্তির প্রয়োজন এবং আয়নীকরণ শক্তির মান কমে যায়। সে কারণে F অপেক্ষা CI এর আয়নীকরণ শক্তির মান কম হয়। কাজেই মৌল তিনটির আয়নীকরন শক্তির ক্রম হবে- F > O > Cl
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
পারমাণবিক সংখ্যার সাথে উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির পরিবর্তন …
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


