H2Z + H+ → A A এর বন্ধনগুলির অরবিটাল গঠন আলোচনা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে, উদ্দীপকের Z মৌলটি হলো অক্সিজেন (O)। তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই- H₂O + H+ → H3O+ অর্থাৎ A হলো হাইড্রোনিয়াম আয়ন (H3O+) H3O+ এর অরবিটাল গঠন : H, H+ ও O এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- H (1): 1s1 H+ (1): 1s0 O(8): 1s2 2s2 2px2 2py1 2pz1 O (sp [গণিত] সংকরিত) : 1s2 2ψ12 2ψ22 2ψ31 2ψ41 প্রথমে O পরমাণুর sp সংকরণের মাধ্যমে 4টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। এর মধ্যে দুটি sp3 হাইব্রিড অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে যার মধ্যে একটি H+ আয়নের ইলেকট্রনবিহীন 1s° অরবিটালের সাথে অধিক্রমণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে। তবে এর পূর্বে O- পরমাণুর দুটি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দুটি H এর দুটি s1 অরবিটালের সাথে অধিক্রমণ করে দুটি সমযোজী বন্ধন গঠন করে। H3O+ এর গঠনে তিনটি বন্ধন জোড় ইলেকট্রন ও একটি যুক্ত জোড় ইলেকট্রন থাকায় এর গঠনাকৃতি হয় ত্রিকোণীয় পিরামিডীয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
H2Z + H+ → A A এর বন্ধনগুলির অরবিটাল গঠন আলোচনা কর।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


