Y এর ইলেকট্রন আসক্তি X অপেক্ষা বেশি-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের X ও Y মৌল দুটি যথাক্রমে ফ্লোরিন (F) ও ক্লোরিন (Cl)। Cl এর ইলেকট্রন আসক্তির মান F অপেক্ষা বেশি। নিচে তা ব্যাখ্যা করা হলোঃ- F ও Cl মৌল দুটির ইলেকট্রন বিন্যাসঃ- F(9) = 1s2 2s2 2p5 Cl (17) = 1s2 2s2 2p6 3s2 3p5 পর্যায় সারণির একই গ্রুফে উপর হতে যতই নিচের দিকে যাওয়া যায় ততই ইলেকট্রন আসক্তি কমে যায়। এ হিসাবে হ্যালোজেন গ্রুফের ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়া উচিত ছিলো। কিন্তু বাস্তবে এর উল্টোটা দেখা যায়। এরূপ ব্যতিক্রমের কারণ হিসাবে F পরমানুর ক্ষুদ্রাকৃতিকেই দায়ী করা হয়। এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তর হলো দ্বিতীয় শক্তিস্তর। আর Cl এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তর হলো তৃতীয় শক্তিস্তর । তৃতীয় শক্তিস্তরের তুলনায় দ্বিতীয় শক্তিস্তরের আকার ছোট। এ ক্ষুদ্র পরিসরে সাতটি ইলেকট্রন থাকায় তাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি হয়। ফলে আগমনকারী প্রতি দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রন সমূহ পারস্পরিক বিকর্ষন বেশি হওয়ায় সামগ্রিকভাবে F এর ইলেকট্রন আসক্তির মান কম হয়। অপরপক্ষে Cl এর তৃতীয় শক্তিস্তর বড় হওয়ায় এতে যোজ্যতাস্তরের সাতটি ইলেকট্রন সহজেই গ্রহণ করে নেয়। আর ইলেকট্রন মেঘের ঘনত্ব F এর তুলনায় অপেক্ষাকৃত কম হওয়ায় ইলেকট্রন বিকর্ষন কম হয়। ফলে আগমনকারী ইলেকট্রন সহজে যোজ্যতাস্তরে প্রবেশ করতে পারে। তাই Cl এর ইলেকট্রন আসক্তির মান F এর চেয়ে বেশি হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
Y এর ইলেকট্রন আসক্তি X অপেক্ষা বেশি-ব্যাখ্যা কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


