উদ্দীপক II এর 'A [গণিত] মৌলটি প্রভাবন ধর্ম প্রদর্শন করে কী? তোমার উত্তর বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত II এর "A" মৌলটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- 28 A [গণিত] ইলেকট্রন বিন্যাস হতে পাই, 'A [গণিত] মৌলটি একটি d-ব্লক মৌল এবং মৌলটি হলো নিকেল (Ni)। আবার আমরা জানি, যে সকল d-ব্লক মৌলের সুস্থিত আয়নের d-অরবিটাল আংশিকভাবে (d1-9) ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। Ni এর পরমাণুতে আংশিকভাবে পূর্ণ অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকায় মৌলের পরমাণুগুলোর বিভিন্ন পরিমাণ শক্তির শোষণ এবং প্রয়োজনে ওই শোষিত শক্তি বর্জন করতে সক্ষম হয়। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে নিকেল রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিতে সক্ষম হয়। নিকেলের সুস্থিত আয়ন (Ni²+) এর ইলেকট্রন বিন্যাস হলো- [চিত্র] নিকেলের পরমাণুতে d অরবিটাল ইলেকট্রনের উপস্থিতির ফলে এরা বিভিন্ন জারণ স্তরে বিক্রিয়ক অণুর সাথে বিক্রিয়া ঘটিয়ে নানা ধরনের অস্থায়ী অন্তবর্তী যৌগ গঠন করতে সক্ষম হয় এবং এভাবে নিম্নতর সক্রিয়করণ শক্তিসম্পন্ন বিকল্প বিক্রিয়া পথের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। অধিশোষণ তত্ত্ব অনুসারে, নিকেল যেহেতু অবস্থান্তর মৌল তাই, এর পৃষ্ঠদেশে অধিক পরিমাণ পৃষ্ঠতলের যোগান দিতে সক্ষম হয়। পৃষ্ঠতলে ধাতুর পরমাণুগুলো মুক্তযোজ্যতা থাকায় এক বা একাধিক বিক্রিয়ক অণু ধাতুর পৃষ্ঠতলে অধিশোষিত হয়। এর ফলে ধাতব অনুঘটকের পৃষ্ঠদেশে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে কাঙ্ক্ষিত বিক্রিয়া সহজে সম্পন্ন হয়। যেমন: ইথিন থেকে ইথেন উৎপাদনের বিক্রিয়ায় Ni প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। [গণিত] সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে প্রদত্ত মৌলটি অবস্থান্তর ধাতু এবং প্রভাবক হিসেবে মৌলটি অ্যালকিন থেকে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপক II এর 'A মৌলটি প্রভাবন ধর্ম প্রদর্শন করে কী? তোমার উত্তর ব…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
নিকেলের পরমাণুতে d অরবিটাল ইলেকট্রনের উপস্থিতির ফলে এরা বিভিন্ন জারণ স্তরে বিক্রিয়ক অণুর সাথে বিক্রিয়া ঘটিয়ে নানা ধরনের অস্থায়ী অন্তবর্তী যৌগ গঠন করতে সক্ষম হয় এবং এভাবে নিম্নতর সক্রিয়করণ শক্তিসম্পন্ন বিকল্প বিক্রিয়া পথের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। অধিশোষণ তত্ত্ব অনুসারে, নিকেল যেহেতু অবস্থান্তর মৌল তাই, এর পৃষ্ঠদেশে অধিক পরিমাণ পৃষ্ঠতলের যোগান দিতে সক্ষম হয়। পৃষ্ঠতলে ধাতুর পরমাণুগুলো মুক্তযোজ্যতা থাকায় এক বা একাধিক বিক্রিয়ক অণু ধাতুর পৃষ্ঠতলে অধিশোষিত হয়। এর ফলে ধাতব অনুঘটকের পৃষ্ঠদেশে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে কাঙ্ক্ষিত বিক্রিয়া সহজে সম্পন্ন হয়। যেমন: ইথিন থেকে ইথেন উৎপাদনের বিক্রিয়ায় Ni প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।
সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে প্রদত্ত মৌলটি অবস্থান্তর ধাতু এবং প্রভাবক হিসেবে মৌলটি অ্যালকিন থেকে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

