L ও M এর আয়নিকরণ শক্তির ক্রমের ব্যতিক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের L ও M মৌলদ্বয় যথাক্রমে নাইট্রোজেন (N) ও অক্সিজেন (O)। এরা একই পর্যায়ের মৌল হওয়ায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে N অপেক্ষা O-এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবিকপক্ষে O অপেক্ষা N এর আয়নীকরণ শক্তি বেশি হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো- O ও N মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ও আয়নিকরণ শক্তি নিম্নরূপ: N(7) → 1s2 2s2 2px1 2py1 2pz1 ; IP 1403 kJ/mol O(8) → 1s2 2s2 2px2 2py1 2pz1 ; IP= 1314 kJ/mol এক্ষেত্রে N পরমাণুর বহিঃস্তরের অর্ধপূর্ণ তিনটি 2p অরবিটাল তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় তা হতে ইলেকট্রন সরাতে যথেষ্ট শক্তির প্রয়োজন। অন্যদিকে O এর বহিঃস্থ ইলেকট্রনীয় গঠন ততটা সুস্থিত নয় বলে এটির বহিঃস্তর হতে একটি ইলেকট্রন অপসারণ সহজতর। এ কারণেই O এর আয়নিকরণ শক্তি N অপেক্ষা কম।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
L ও M এর আয়নিকরণ শক্তির ক্রমের ব্যতিক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
প্রচলিত অর্থে A, X, L., M ও Z প্রতীক নয়।Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


