MX এবং HX ভৌত অবস্থার যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুসারে, M মৌলটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- M → 1s2 2s2 2p6 3s1 (সোডিয়াম Na) অর্থাৎ M2X এবং H2X যৌগ দুটি যথাক্রমে Na2S ও H2S। সোডিয়াম সালফাইড (Na2S) কঠিন পদার্থ, অথচ হাইড্ৰেজেন সালফাইড (H2S) গ্যাস। আয়নিক বন্ধন সৃষ্টির সময় একটি ধাতু ও একটি অধাতু পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সময় সাধারণত ধাতব পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অধাতব পরমাণুকে দান করে। এর ফলে ধনাত্মক চার্জবিশিষ্ট ধাতব আয়ন এবং ঋণাত্মক চার্জবিশিষ্ট অধাতব আয়ন সৃষ্টি হয়। এ বিপরীত চার্জধারী আয়নদ্বয় পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে এবং এভাবে সৃষ্ট যৌগের ভৌত অবস্থা কঠিন হয়। Na2S যৌগটি Na+ আয়ন ও S 2- আয়নের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে গঠিত হওয়ায় এর ভৌত অবস্থা কঠিন। অপরদিকে, দুটি অধাতব পরমাণুর সমন্বয়ে সাধারণত সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধন পোলার বা অপোলার প্রকৃতির হতে পারে। সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 পর্যন্ত হলে যৌগটি পোলার হয় এবং ভৌত অবস্থা তরল হয়। কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম হলে যৌগটি আপোলার হয় এবং ভৌত অবস্থা গ্যাসীয় হয়। H2S যৌগে H ও S এর তড়িৎ ঋণাত্মক মান যথাক্রমে 2.1 ও 2.4 এবং পার্থক্য 0.3 বা 0.5 অপেক্ষা কম। অর্থাৎ H2S একটি অপোলার সমযোজী যৌগ এবং এর ভৌত অবস্থা গ্যাস।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
MX এবং HX ভৌত অবস্থার যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর

উত্তর
উত্তর
অধিক্রমনঃ

উত্তর


