উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় মৌলটি দ্বারা গঠিত অণুর আকৃতি নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় মৌলটি হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের হাইড্রাইড যৌগ হলো অ্যামোনিয়া (NH3)। NH3 অণুর আকৃতি : NH3 এর কেন্দ্রীয় পরমাণু N এর সংকরণ sp3 প্রকারের। এর sp3 সংকরণের ফলে চারটি সমতুল্য সংকর অরবিটাল সৃষ্টি হয়। এ চারটি sp3 সংকর অরবিটালের তিনটি অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটাল দ্বারা অধিক্রমিত হবে এবং চতুর্থ অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এ কারণে NH3 অণুর আকৃতি sp3 সংকরণ হওয়া সত্ত্বেও ত্রিকোণাকার পিরামিডীয় এবং লোনপেয়ার ও বোন্ডপেয়ার বিকর্ষণ এর কারণে বন্ধন কোণ চতুস্তলকের বন্ধন কোণ 109°28 অপেক্ষা তত্ত্বীয়ভাবে কম হবে। NH3 অণুস্থ <HNH কোণের পরীক্ষালব্ধ মান 107° হয়। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় মৌলটি দ্বারা গঠিত অণুর আকৃতি নির্ণয় কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


