AZ ও XZ, এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A, X ও Z মৌল তিনটি যথাক্রমে লিথিয়াম (Li), বেরিলিয়াম (Be) ও ক্লোরিন (CI)। অর্থাৎ AZ ও XZ2 যৌগ দুটি হলো যথাক্রমে লিথিয়াম ক্লোরাইড (LiCI) ও বেরিলিয়াম ক্লোরাইড (BeCl2)। এই যৌগ দুটির মধ্যে কোনটি নিম্ন গলনাংকবিশিষ্ট তা ফাজানের পোলারায়ন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। ফাজানের নীতি অনুসারে, একাধিক যৌগে অ্যানায়ন একই কিন্তু ক্যাটায়ন ভিন্ন হলে, ক্যাটায়নের চার্জ যতো বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা ততো বেশি হবে। পোলারায়নের মাত্রা যতো বেশি হবে যৌগটির সমযোজী বৈশিষ্ট্য ততো প্রবল হবে এবং ফলস্বরূপ যৌগটির গলনাংক কম হবে। LiCI ও BeCl2 যৌগদ্বয়ে এদের ক্যাটায়ন দুটির চার্জ যথাক্রমে + 1 ও 2। যেহেতু Li+ অপেক্ষা Be2+ এর চার্জ সংখ্যা বেশি, তাই Be2+ ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। সেজন্য BeCl2 যৌগের সমযোজী বৈশিষ্ট্য LiCI যৌগের চেয়ে বেশি হবে। সুতরাং বলা যায় যে, LiCl (605°C) অপেক্ষা BeCl2 (399 °C) যৌগের গলনাঙ্ক কম হবে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
AZ ও XZ, এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম- ব্যাখ্যা কর।
উদ্দীপক
প্রচলিত অর্থে A, X, L., M ও Z প্রতীক নয়।Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


