'Y [গণিত] এর সাথে পৃথকভাবে P, Q ও R এর যৌগগুলোর প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক প্রদত্ত সারণি অনুযায়ী, P, Q ও R মৌল তিনটি যথাক্রমে Na, Mg ও Si এবং Y মৌলটি CI; যেখানে ৩য় পর্যায়ের 1 নং গ্রুপের মৌলটি Na, 2 নং গ্রুপের মৌল Mg এবং 14 নং গ্রুপের মৌল Si, আবার ৩য় পর্যায়ের 17 নং গ্রুপের Y মৌলটি CI। সুতরাং Y এবং সাথে P. Q ও R মৌল তিনটির গঠিত যৌগ যথাক্রমে NaCl, MgCl2 SiCl4 । নিচে যৌগগুলোর প্রকৃতি বিশ্লেষণ করা হলো- ফাজানের নীতি অনুসারে- ১. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয়। ২. ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয়। ৩. ক্যাটায়নের d ও f অরবিটাল ইলেকট্রন থাকে। তাহলে আয়নিক যৌগের পোলারায়ন মাত্রা অধিক হয় এবং আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। যৌগ তিনটিতে অ্যানায়ন একই এবং তা হলো (CI) ক্লোরাইড আয়ন এবং ক্যাটায়নগুলো হলো যথাক্রমে Na+, Mg2+ এবং Si4+। ফাযানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে আয়নিক যৌগের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। এই ক্যাটায়ন তিনটির চার্জের ক্রম হলো- Si4+> Mg2+ > Na+ সুতরাং যৌগ তিনটির সমযোজী ধর্ম বৃদ্ধির ক্রম হলো- SiCl4 > MgCl2 > NaCl অর্থাৎ বিপরীতভাবে যৌগগুলোর আয়নিক বৈশিষ্ট্যের (অধিক গলনাংক, স্ফুটনাংক, তড়িৎ পরিবাহিতা এবং পানিতে দ্রাব্যতা) ক্রম হলো- NaCl > MgCl2 > SiCl4 সুতরাং বলা যায় যে, ফাযানের নীতি অনুসরণ করে প্রদত্ত যৌগসমূহের ক্যাটায়নের চার্জ ঘনত্ব অনুসারে এদের আয়নিক ও সমযোজী বৈশিষ্ট্যের ক্রম নির্ণয় এবং আনুষঙ্গিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
'Y এর সাথে পৃথকভাবে P, Q ও R এর যৌগগুলোর প্রকৃতি বিশ্লেষণ করো।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


