উদ্দীপকের DH4 এবং H2R এর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত হাইড্রোজেন বন্ধনই দায়ী- ব্যাখ্যা করো।
উত্তর: দেওয়া আছে, D ও R মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও ৪। সুতরাং D মৌলটি হলো কার্বন ও R মৌলটি হলো অক্সিজেন। তাই DH1 যৌগটি হলো CH1 ও H2R হলো H2O। কক্ষ তাপমাত্রায় প্রদত্ত H2O তরল অবস্থায় থাকলেও CH4 এর ভৌত অবস্থা গ্যাসীয় হয়। কারণ H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অক্সিজেন পরমাণু অতিশয় তড়িৎ ঋণাত্মক হওয়ায় H ও ০ এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। ফলে H2O অণুতে সমযোজী বন্ধনে অতিমাত্রায় ডাইপোলের সৃষ্টি হয়। বন্ধনে সৃষ্ট এই পোলারিটি বা ডাইপোল H2O অণুতে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি করে। আর এভাবে সৃষ্ট H-বন্ধনের কারণেই H2O অণুসমূহ পরস্পর পরস্পরকে আকৃষ্ট করে সংবদ্ধ আকার ধারণ করে। তাই H2O তরল। অপরপক্ষে CH1অণুতে C ও H এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম। তাই CH1 অণুতে C-H বন্ধন অপোলার। যার ফলে CH4 অণুর মধ্যে আর H-বন্ধন গঠিত হয় না। তাই CH1সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রদত্ত যৌগদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিবেচনায় যৌগদ্বয়ে ডাইপোল বা পোলারিটির উদ্ভব হয়। আর এই উদ্ভূত পোলারিটির কারণে H-বন্ধন গঠিত হয় যা যৌগদ্বয়ের সম্পূর্ণ ভিন্ন বাহ্যিক অবস্থা দান করে। সুতরাং বলা যায়, DH1 ও H2R এর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত H- বন্ধনই দায়ী।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের DH4 এবং H2R এর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত হাইড্রোজেন বন্ধন…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


