"A" ও "B" মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A ও B মৌলদ্বয় যথাক্রমে অক্সিজেন (০) ও ফসফরাস (P)। মৌল দুটির হাইড্রাইড যথাক্রমে H2O ও PH3। নিচে মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব আলোচনা করা হলো- H2O অণুর উপর: H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ sp3 প্রকারের। এ চারটি sp3 সংকর অরবিটালের দুটি অরবিটাল H2O অণুস্থ দুটি H পরমাণুর 1s অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি sp [গণিত] অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে H2O অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং ∠HOH বন্ধন কোণ 109°28′ এর অনেক নিচে 104.5° হয়। এখানে 1.p-1.p. বিকর্ষণ ঘটে। সংকরিত অরবিটালের জোড় ইলেকট্রনই মুক্তজোড় ইলেকট্রন। VSEPR তত্ত্ব অনুসারে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ বন্ধনজোড় অপেক্ষা অধিক। অর্থাৎ, l.p.- l.p. > l.p. - b.p. > b.p. - b.p. এ কারণে sp3 সংকরণ হওয়া সত্ত্বেও বন্ধন কোণের মান মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে অনেক কম হয়। তাছাড়া P এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় বন্ধনের ইলেকট্রনজোড়া P থেকে দূরে P-H বন্ধনের মাঝামাঝি অবস্থান করে। এতে বন্ধনজোড়-বন্ধনজোড় বিকর্ষণ H₂O-এর তুলনায় কম হয়। তাই H-P-H বন্ধন কোণের মানের অস্বাভাবিক হ্রাস ঘটে 93.3° হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
"A" ও "B" মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভ…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


