[A(NH3)4]2+ আয়নটি রঙিন হলেও [B(NH3)4]²+ বর্ণহীন-ব্যাখ্যা করো।
উত্তর: দেওয়া আছে, A 2+ আয়নের সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস 3d9। A 2+ এর ইলেকট্রন বিন্যাস হলো- A 2+ → 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s0 তাই মৌলটি হলো (Cu)। আবার, B 2+ আয়নের বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস 3d10। B 2+ এর ইলেকট্রন বিন্যাস হলো- B 2+ → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s0 তাই, মৌলটি হলো (Zn)। অবস্থান্তর ধাতুর অধিকাংশ যৌগ এবং তাদের আয়নের দ্রবণসমূহ রঙিন। অবস্থান্তর ধাতু ও আয়নে অপূর্ণ এ অরবিটাল থাকে বলেই এরা রঙিন হয়। অবস্থান্তর ধাতুর পরমাণুর বহিস্তরের d অরবিটালসমূহের শক্তি সমান। একে ডিজেনারেট অবস্থা বলে। কিন্তু জটিল যৌগ গঠনের সময় অন্য পরমাণুর অরবিটালের সঙ্গে অবস্থান্তর ধাতব আয়নের d অরবিটালের অধিক্রমণ ঘটায় এ অরবিটালসমূহের মধ্যে শক্তির কিছুটা পার্থক্য সৃষ্টি হয় (নন-ডিজেনারেট অবস্থা)। সুতরাং যৌগের দ্রবণে আলো পড়লে d ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করে কাছাকাছি শক্তির অপর d অরবিটালে স্থানান্তরিত হয়। যে বর্ণের আলো শোষণ করে তার সম্পূরক বর্ণের আলো দৃশ্যমান হয়। ফলে অবস্থান্তর ধাতুর আয়নের দ্রবণটি ঐ নির্দিষ্ট বর্ণের হয়। Zn আয়নে সুস্থিত d¹º কনফিগারেশন থাকায় ইলেকট্রনের কোন d-d স্থানান্তর সম্ভব নয়। এজন্য জিংক লবণসমূহ বর্ণহীন। কিন্তু Cu²+ আয়নে অপূর্ণ এ অরবিটাল আছে। এজন্য কিউপ্রিক লবণগুলো রঙিন। [Cu(NH3)4]2+ এ Cu2+ 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 রঙিন যৌগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে, লিগ্যান্ড, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের চার্জ, লিগ্যান্ডের সংখ্যা-এদের যেকোনোটির পরিবর্তন হলে নন-ডিজেনারেটর অবস্থায় শক্তির পার্থক্য ভিন্ন হবে। এতে শক্তির শোষণ-বিকিরণ ভিন্ন হবে যা ভিন্ন ভিন্ন বর্ণ প্রদর্শন করবে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
[A(NH3)4]2+ আয়নটি রঙিন হলেও [B(NH3)4]²+ বর্ণহীন-ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


