[A(NH3)4]2+ এর গঠন প্রক্রিয়া আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের A 2+ আয়নের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস 3d9 ∴ A পরমাণুর ইলেকট্রন বিন্যাস হবে 3d10 4s2 [3d9 4s2 নয় কেননা 3d10 অধিক স্থিতিশীল] অর্থাৎ A মৌলটি Cu(29) [Cu(NH3)4]2+ গঠন: Cu2+ আয়নের সঙ্গে চারটি অ্যামোনিয়া অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে টেট্রাঅ্যামিন কিউপ্রিক জটিল আয়ন [Cu(NH3)4]2+ গঠন করে। এক্ষেত্রে জটিল আয়নটিতে Cu2+ আয়ন হলো কেন্দ্রীয় ধাতব আয়ন এবং NH3 এর অণুসমূহ লিগ্যান্ড। Cu2+ আয়নের সঙ্গে চারটি সন্নিবেশ বন্ধন দ্বারা লিগান্ড NH3 এর চারটি অণু যুক্ত বলে Cu2+ আয়নের সন্নিবেশ সংখ্যা চার। [Cu(NH3)4]2+ আয়নটি প্যারাম্যাগনেটিক অর্থাৎ Cu2+ আয়নের বিজোড় ইলেকট্রন আছে এবং রঞ্জনরশ্মি পরীক্ষা মতে সমতলীয় বর্গাকার। তাই এতে নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাস সহযোগে চারটি লিগ্যান্ড (:NH3) প্রদত্ত চারটি ইলেকট্রন যুগলে sp2d সংকরণ ঘটে। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
[A(NH3)4]2+ এর গঠন প্রক্রিয়া আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


