M মৌলটি অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের M মৌলটি ক্লোরিন (Cl)। ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শণ করে নিচে তা ব্যাখ্যা করা হলো- যে বিক্রিয়ায় কোনো মৌলের দুটি পরমাণু বা একই আয়নসমূহের মধ্যে একই সাথে জারণ ও বিজারণ ঘটে সে বিক্রিয়াকে উক্ত মৌলের অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। কক্ষ তাপমাত্রায় লঘু ক্ষার দ্রবণ যেমন NaOH দ্রবণ ও Cl2 বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম ক্লোরেট (I) লবণ, (NaCIO) ও পানি উৎপন্ন করে। এক্ষেত্রে বিক্রিয়ক ক্লোরিনের দুটি পরমাণুর জারণমান শূন্য (০)। এখানে NaClO এর ক্ষেত্রে ক্লোরিনের (Cl) জারণ সংখ্যা +1। কিন্তু 70°C তাপমাত্রায় তা NaCl ও NaClO3 উৎপন্ন করে এবং সেখানে +1 জারণ সংখ্যা যথাক্রমে -1 ও +7। NaCIO থেকে NaCl হতে জারণ - সংখ্যা + 1 থেকে 1 এ পরিবর্তিত হয়। সুতরাং এক্ষেত্রে বিজারণ ঘটে। আবার NaClO থেকে NaClO3 তৈরি হতে জারণ সংখ্যা +1 থেকে + 5 এ পরিবর্তিত হয়। এক্ষেত্রে জারণ ঘটেছে। সুতরাং বলা যায়, Cl অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
M মৌলটি অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে-ব্যাখ্যা করো।
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


