A ও B মৌলের ডাই অক্সাইড দুটির অম্ল ধর্মের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: এখানে পারমাণবিক সংখ্যা অনুসারে A ও B মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন (N) ও সিলিকন (Si) এবং এদের ডাইঅক্সাইড দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) এবং সিলিকন ডাইঅক্সাইড SiO2। পর্যায়বৃত্ত ধর্মমতে, পর্যায় সারণিতে বাম থেকে ডান দিকে ক্রমশ ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি, ধাতব অক্সাইডসমূহ ক্ষারীয় এবং অধাতব অক্সাইডসমূহ অম্লধর্মী হয়। নাইট্রোজেন গ্রুপ-15 তে অবস্থিত এবং সিলিকন গ্রুপ-14 তে অবস্থিত বিধায় নাইট্রোজেনের অধাতব ধর্ম সিলিকন অপেক্ষা অধিক। তাই পর্যায় সারণির বৈশিষ্ট্যানুসারে NO2শক্তিশালী অম্লীয় অক্সাইড এবং SiO2 দুর্বল অম্লীয় অক্সাইড। এই NO2 শীতল পানিতে দ্রবীভূত হয়ে HNO2 এবং HNO3 এসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। [গণিত] অপরদিকে SiO₂ মৃদু অম্লধর্মী বিধায় তা পানির সাথে বিক্রিয়া করে না কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। SiO2 + 2NaOH → Na2SiO3 + H2O লবণ সুতরাং উপরের আলোচনা থেকে একথা স্পষ্ট করে বলা যায় A এর অক্সাইড বা NO2 তীব্র অম্ল হলেও পর্যাবৃত্ত ধর্ম অনুসারে B এর অক্সাইড বা SiO2 মৃদু অম্ল।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
A ও B মৌলের ডাই অক্সাইড দুটির অম্ল ধর্মের তুলনামূলক আলোচনা করো।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
N-পরমাণুর sp3 সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। তিনটি sp3 সংকরিত অরবিটালের সাথে H পরমাণুর অযুগ্ম ইলেকট্রনধারী ৪ অরবিটাল অধিক্রমণ করে NH3 অণু গঠন করে।
চতুর্থ sp3 সংকর অরবিটালের ইলেকট্রন দুটি নিঃসঙ্গ জোড় হিসেবে অবস্থান করে। তাই আকৃতি ও বন্ধন কোণের মান আদর্শ sp3 সংকর অণু থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে NH3 অণুর আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় এবং বন্ধন কোণের মান 107° হয়।উত্তর


