"D" চিহ্নিত গ্রুপের মৌলগুলোর ভৌত অবস্থা ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত D চিহ্নিত গ্রুপটি হলো গ্রুপ VIIA। যা হ্যালোজেন গ্রুপ নামেও পরিচিত। এ গ্রুপে ১টি মৌল বিদ্যমান যথা- F, Cl, Br, I ও At। এ গ্রুপের মৌলগুলো সাধারণ তাপমাত্রায় দ্বিপরমাণুক অবস্থায় থাকে। আবার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এদের ভৌত অবস্থা পরিবর্তিত হয়। যেমন- ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস, ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস, ব্রোমিন লাল বর্ণের তরল ও আয়োডিন গাঢ় বেগুনী কঠিন পদার্থ এবং অ্যাস্টাটিনও পুরোপুরি কঠিন পদার্থ। হ্যালোজেন অণুসমূহের মধ্যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে অণুগুলোর মধ্যকার ভ্যানডার ওয়ালস্ আকর্ষণ বল F2 থেকে I2 এর দিকে ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল এর বৃদ্ধি ক্রম হলো- F 2 < Cl2 < Br2 < I2 তাই ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত মৌলগুলো গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থাপ্রাপ্ত হয়। মূলত এই দ্বিপরমাণুক অণুসমূহের মধ্যে ভ্যান্ডারওয়ালস বলের আকর্ষণ শক্তি ক্রমান্বয়ে বেড়ে অণুসমূহকে ভিন্ন ভৌত অবস্থা প্রদান করে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
"D" চিহ্নিত গ্রুপের মৌলগুলোর ভৌত অবস্থা ব্যাখ্যা করো।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


