ZX এবং ZY যৌগ দুটির পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা একই হবে কি ? তড়িৎ ঋণাত্মকতার ধর্ম থেকে যুক্তি দাও ৷
উত্তর: উদ্দীপকের ZX ও ZY যৌগ দুটি হলো যথাক্রমে NaF ও NaCl ।এ যৌগ দুটির পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা ভিন্ন। সাধারণত আয়নিক যৌগের হাইড্রেশন শক্তি যখন এর ল্যাটিস শক্তি ভাঙার চেয়ে বেশি হয়, তখন সহজে ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়। জলীয় দ্রবণে আয়নিক যৌগ গুলো দ্রবণীয়তা আয়ন-ডাইপোল শক্তি এবং যৌগগুলোর ল্যাটিস শক্তি ইত্যাদির উপর নির্ভর করে। NaCl ও NaF উভয়ই জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণীয়তা বেশি। এর কারণ হলো ফ্লোরাইড আয়ন (F-), ক্লোরাইড আয়ন (Cl-) থেকে ছোট। এর ল্যাটিস শক্তি NaCl এর ল্যাটিস শক্তি হতে বেশি। উপরন্তু F- আয়নগুলোর হাইড্রেশন শক্তি Cl- আয়নের তুলনায় কম। যা NaCl এর তুলনায় NaF এর পানিতে দ্রবীভূত হওয়ার দ্রবণতাকে আরো কমিয়ে দেয়। অর্থাৎ, ল্যাটিস শক্তি ও হাইট্রেশন শক্তির কারণে NaCl এর পানিতে দ্রবীভূত হওয়ার দ্রবণতা NaF থেকে বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
ZX এবং ZY যৌগ দুটির পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা একই হবে কি ? তড়…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


