উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X, Y ও Z মৌল তিনটি যথাক্রমে Fe(26), Zn(30) ও Cl(17)। এদের মধ্যে CI মৌলটি P ব্লকের ও Zn মৌলটি অবস্থান্তর নয় বলে কেবল Fe(26) রঙিন যৌগ গঠন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- Fe(26) এর এর ইলেকট্রন বিন্যাস- [গণিত] Fe(26) অবস্থান্তর ধাতু ও এর আয়নে অপূর্ণ d অরবিটাল থাকে বলেই এরা রঙিন হয়। অবস্থান্তর ধাতুর অর্ধপূর্ণ d-অরবিটালসমূহের শক্তি সমান হলে একে ডিজেনারেট অবস্থা বলে। কিন্তু যৌগ গঠনকালে লিগ্যান্ডের অরবিটাল ধাতুর -অরবিটালের কাছাকাছি আসলে d-অরবিটালের শক্তির সামান্য ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পার্থক্য ঘটে। একে নন-ডিজেনারেট অবস্থা বলে। [চিত্র] সুতরাং যৌগের দ্রবণে আলো পড়লে d-ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের আলো-শোষণ করে কাছাকাছি শক্তির অপর d-অরবিটালে স্থানান্তরিত হয়। যে বর্ণের আলোক শোষণ করে তার সম্পূরক বর্ণের আলো দৃশ্যমান হয়। এভাবে Fe রঙিন যৌগ গঠন করে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে বিশ্লেষণ কর।
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং যৌগের দ্রবণে আলো পড়লে d-ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের আলো-শোষণ করে কাছাকাছি শক্তির অপর d-অরবিটালে স্থানান্তরিত হয়। যে বর্ণের আলোক শোষণ করে তার সম্পূরক বর্ণের আলো দৃশ্যমান হয়। এভাবে Fe রঙিন যৌগ গঠন করে।

