উদ্দীপকে (i) এর হাইড্রাইডের সংকরিকরণ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের (i) মৌলের ইলেকট্রন বিন্যাসঃ 1s2 2s2 2p3 , n=2 অর্থাৎ, মৌলটি হলো নাইট্রোজেন। নাইট্রোজেন হাইড্রাইড হলো অ্যামোনিয়া (NH3), N(7) পরমাণুর ইলেকট্রন বিন্যাস। [গণিত] যোজ্যতা স্তরে (২য় কক্ষপথে) ১টি মুক্তজোড় ইলেকট্রন (s অরবিটাল) সহ p অরবিটালে ৩টি বিজোড় ইলেকট্রন থাকে। এই ১টি s এ ৩টি p অরবিটাল সংকরায়নে অংশ নিয়ে সমশক্তিসম্পন্ন ৪টি অরবিটাল sp3 গঠন করে। S অরবিটালে থাকা মুক্তজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয় না। অপর ৩টি সংকর অরবিটালে একটি করে H পরমাণুর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমন দ্বারা তিনটি N-H সিগমা ( [গণিত] ) বন্ধন সৃষ্টি করে এবং এভাবে NH3 অণু সৃষ্টি হয়। NH3অণুতে মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধনজোড় ইলেকট্রনের কারণে ∠HNH এর মান 109.5° থেকে কমে 107° হয়। অ্যামোনিয়া অণুর গঠন একটি ত্রিকোণাকার পিরামিডের ন্যায়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকে (i) এর হাইড্রাইডের সংকরিকরণ আলোচনা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


