উদ্দীপকের B, C ও D এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B, C ও D মৌলতিনটি যথাক্রমে F, P ও S আমরা জানি, পর্যায় সারণিতে একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে। কারণ, একই পর্যায়ে উপস্থিত সকল মৌলসমূহের বহিঃস্থ শক্তিস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই থাকলেও বাম থেকে ডানে মৌলসমূহের বহিঃস্থ শক্তিস্তরে একটি করে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয়। ফলে বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান বাড়তে থাকায় পরমাণুর আকার ছোট হয়। ফলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। আবার, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের পরমাণুর বহিঃস্থ অঞ্চলে একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হওয়ায় পরমাণুর আকার বৃদ্ধি পায়। ফলে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। উদ্দীপকের F এর অবস্থান ২য় পর্যায়ে এবং P ও S এর অবস্থান ৩য় পর্যায়ে। সে হিসেবে F এর ইলেকট্রন আসক্তি, P ও S এর চেয়ে বেশি। আবার, P ও S একই পর্যায়ের যথাক্রমে গ্রুপ-15 ও গ্রুপ-16 এর মৌল সে হিসেবে P এর ইলেকট্রন আসক্তি s অপেক্ষা কম হওয়ার কথা। কিন্তু, P ও S এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায়— [গণিত] বা, [গণিত] এবং [গণিত] বা, [গণিত] p- এর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ 3p -অরবিটাল অর্ধপূর্ণ হওয়ায় তা অধিক স্থিতিশীল। অপরদিকে, S পরমাণুর বহিঃস্থ 3p অরবিটাল অর্ধপূর্ণ না হওয়ায় তা অস্থিতিশীল। ফলে, বহিঃস্থ অঞ্চলে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে P অপেক্ষা s অধিক সক্রিয়। এজন্য P অপেক্ষা s এর ইলেকট্রন আসক্তি বেশি। সুতরাং, মৌলত্রয়ের ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে: [গণিত]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের B, C ও D এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এর গঠন :
সুতরাং sp3d সংকরণের মাধ্যমে PCI5 গঠিত হয়।
PCI5 এর আকৃতি ত্রিকোণীয় দ্বি-পিরামিড। উক্ত PCI পাঁচটি sp3d অরবিটালের মাধ্যমে বন্ধন গঠনের সময় তিনটি সমতলীয় অবস্থানে গরস্পর 120° কোণে অবস্থান করে এবং অবশিষ্ট দুটি অক্ষীয় বন্ধন তালর উপরে ও নিচে 90° বন্ধন কোণ গঠন করে।
এর গঠন :
সুতরাং, সংকরণের মাধ্যমে গঠিত হয়
SF6 এর আকৃতি অষ্টতলকীয়। এখানে ৬টি sp3d2 অরবিটালের মাধ্যমে S পরমাণু, ছয়টি F পরমাণুর সাথে আবদ্ধ হয়। প্রতিটি S – F বন্ধনের বন্ধন কোণ হয় 90°।
