C ও D এর গঠন উল্লেখপূর্বক চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া নিচে উল্লেখ্য করা হলোঃ A মৌলটি Fe3+ এবং B মৌলটি হচ্ছে Zn2+ A ও B এর সাথে NH4OH এর সাথে বিক্রিয়া করে, Fe + 3NH4OH → Fe(OH)3 + 3 NH4+ Zn + 2NH4OH → Zn(OH)2 + 2NH4+ A ও B NH4OH এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে Fe(OH)3 ও Zn(OH)2 উৎপন্ন করে Fe3+ ও Zn2+ যথাক্রমে ফেরো- ম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। পরমানুর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি প্রতিটি ইলেকট্রন নিজের স্পিন গতির কারণে অকটি অতি ক্ষুদ্র চুম্বকরূপে মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একমুখী স্পিনের অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক ( [গণিত] = Q × r) সৃষ্টি করে এবং চৌম্বক ধর্ম প্রকাশ করে, অপরদিকে বিপরীত স্পিনের যুগলবস্তু ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট পরস্পর বিপরীত হওয়ায় সার্বিক চৌম্বক মোমেন্ট শূন্য হয় তখন ঐ পরমানু বা আয়নের চৌম্বক ধর্ম আকে না। ব্যহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব পদার্থের আচরণ অনুসারে পদার্থগুলোকে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন: ১. প্যারাম্যাগনেটিক, ২. ফেরোম্যাগনেটিক, ৩. ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকঃ কোনো পদার্থ ব্যাহ্যিক চৌম্বকক্ষেত্রের দ্বারা আকৃষ্ট হলে ঐ সব পদার্থকে প্যারাম্যাগনেটিক বা প্যারাচৌম্বকীয় পদার্থ বলে। পদার্থের পরমাণু বা আয়নে বিজোড় ইলেকট্রন থাকার কারণে ঐ পদার্থে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রকাশ পায়, মৌলের পরমাণুর প্যারা চৌম্বকীয় আর্কষন ধর্ম দ্বারা এ ইলেকট্রন বিন্যাসের মধ্যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়। যেমন- পরমানুতে বিজোড় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে ঐসব পদার্থের ঝুলন্ত টুকরাগুলো স্মায়ী চুম্বক দন্ড দ্বারা ক্রমান্বয়ে অধিক আকৃষ্ট হয়ে থাকে। Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করলেই তা বুঝা যায়। Fe(26) : [Ar] 3d6 4s2 Fe: [Ar] 3d5 4So [চিত্র] Fe3+ আয়নে পাঁচটি বিজোড় ইলেকট্রন থাকে তাই Fe ফেরোম্যাগনেটিক হলেও Fe3+ প্যারাম্যাগনেটিক। Zn2+ হলো ডায়াম্যাগনেটিক, সে সব পদার্থ ব্যাহ্যিক চৌম্বকক্ষেত্রে দ্বারা আকৃষ্ট হয় না; বরঞ্চ মৃদ্যু বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। যে সব পরমাণু বা আয়নে সব ইলেকট্রন যুগবলবদ্ধ থাকে, তাদের নিজস্ব কোনো চৌম্বক ধর্ম থাকে না। তাই এসব পদার্থ ব্যাহ্যিক দ্বারা আকৃষ্ট হয় না। Zn(30) → 3d10 4S 2 [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
C ও D এর গঠন উল্লেখপূর্বক চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
Fe3+ আয়নে পাঁচটি বিজোড় ইলেকট্রন থাকে তাই Fe ফেরোম্যাগনেটিক হলেও Fe3+ প্যারাম্যাগনেটিক।
Zn2+ হলো ডায়াম্যাগনেটিক, সে সব পদার্থ ব্যাহ্যিক চৌম্বকক্ষেত্রে দ্বারা আকৃষ্ট হয় না; বরঞ্চ মৃদ্যু বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। যে সব পরমাণু বা আয়নে সব ইলেকট্রন যুগবলবদ্ধ থাকে, তাদের নিজস্ব কোনো চৌম্বক ধর্ম থাকে না। তাই এসব পদার্থ ব্যাহ্যিক দ্বারা আকৃষ্ট হয় না।
Zn(30) → 3d10



