B এর জারণ মান স্থির হলেও A এর পরিবর্তনশীল- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A ও B মৌলগুলো হলো Fe এবং Zn, Zn এর জারণ মান Zn2+, Fe এর জারন মান Fe2+ ও Fe3+. Fe এর ইলেকট্রন বিন্যাস- * Fe = 1S2 2S2 2p6 3s2 3d6 * Fe2+ = 1S2 2S2 2p6 3s2 3p63d6 4S0 *Fe3+ = 1S2 2S2 2p6 3s2 3p63d5 4S0 Zn =1S2 2S2 2p6 3s2 3p63d10 4S2 * Zn =1S2 2S2 2p6 3s2 3p63d10 যে সব d-ব্লক মৌলের সুস্থিত ক্যাটায়নে d-অরবিটাল আংশিকভাবে পূর্ণ যেমন d1-9 ইলেকট্রন বিন্যাস থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শনের প্রধান কারন পরমাণুর বহিঃস্থ কাঠামোতে d অরবিটালের উপস্থিতি থাকে। বহিঃস্তরে ফাঁকা d অরবিটাল থাকায় বিভিন্ন অবস্থায় ইলেকট্রনযুগল ভেঙে ভিন্ন ভিন্ন সংখ্যক অযুগল ইলেকট্রন সৃষ্টি করতে পারে। এছাড়া অবস্থান্তর মৌলের পরমাণু 3d ও 4s অরবিটালে শক্তির মান খুব কাছাকাছি, তাই কোনো একটি অবস্থান্তর মৌলের পরমানুর বহিঃস্তর থেকে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে। প্রায় সমান স্থায়ীত্বের আয়ন গঠন করতে পারে। এজন্য Fe পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। কিন্তু যে সব d-ব্লক মৌলের সুস্থিত আয়নে d-অরবিটাল পূর্ণ (d10) অথবা খালি (d0) থাকে, এসব মৌল অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য যেমন পরিবর্তনশীল জারন অবস্থা, রঙিন আয়ন গঠন ইত্যাদি প্রদর্শন করতে পারে না। তাই Zn পূর্ণ d অরবিটাল থাকার পরিবর্তনশীল জারণ মান দেখা না স্থির থাকে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
B এর জারণ মান স্থির হলেও A এর পরিবর্তনশীল- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
Fe3+ আয়নে পাঁচটি বিজোড় ইলেকট্রন থাকে তাই Fe ফেরোম্যাগনেটিক হলেও Fe3+ প্যারাম্যাগনেটিক।
Zn2+ হলো ডায়াম্যাগনেটিক, সে সব পদার্থ ব্যাহ্যিক চৌম্বকক্ষেত্রে দ্বারা আকৃষ্ট হয় না; বরঞ্চ মৃদ্যু বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। যে সব পরমাণু বা আয়নে সব ইলেকট্রন যুগবলবদ্ধ থাকে, তাদের নিজস্ব কোনো চৌম্বক ধর্ম থাকে না। তাই এসব পদার্থ ব্যাহ্যিক দ্বারা আকৃষ্ট হয় না।
Zn(30) → 3d10



