উদ্দীপকের S মৌল রঙিন যৌগ গঠন করে -বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের S মৌলের পারমাণবিক সংখ্যা হলো 26, অর্থাৎ মৌলের হলো Fe(26). Fe(26) = [Ne] 3S2 3P6 3d6 4s2 Fe একটি অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য হলো এটি রঙিন হবে এবং জটিল যৌগ গঠন করবে। ক্রিস্টাল ফিল্ড মতবাদ অনুযায়ী জটিল আয়ন গঠনকালে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেক্ট্রন যুগল অরবিটালটি ধাতুর যেমন Fe এর ধনাত্মক আয়ন Fe2+ এর নিকটবর্তী হলে তখন পাঁচটি d অরবিটাল মূলত x, y, z অক্ষ বরাবরে থাকা dx2-y2 ও dz2 অরবিটালের ইলেকট্রন লিগ্যান্ডের ইলেক্ট্রন দ্বারা বিকর্ষিত হয়। এই বিকর্ষণের কারণে d অরবিটালগুলোতে শক্তির সামান্য উভমুখী ও নিম্নমুখী পার্থক্য ঘটে। একে d অরবিটালসমূহের নন ডিজেনারেট অবস্থা বলা হয়। এক্ষেত্রে দুটি সেট অরবিটালের শক্তির পার্থক্য (∆E) কে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলে। নিম্ন সেটের d-ইলেক্ট্রনসমূহ দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে উঁচু সেটে লাফিয়ে চলে এবং আলার অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আমাদের চোখে প্রতিফলিত হয়। এভাবেই Fe রঙিন হয়। [চিত্র] স্থিতিশক্তি
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের S মৌল রঙিন যৌগ গঠন করে -বর্ণনা কর ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
স্থিতিশক্তিউত্তর


