উদ্দীপকের কোন মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কারণসহ বিশ্লেষন কর।
উত্তর: উদ্দীপকের A, B, C, D ও E মৌলগুলি হলো Sc (স্ক্যান্ডিয়াম), ভান্যাডিয়াম (V), মাঙ্গানিজ (Hn), নিকেল (Ni) ও zn (জিঙ্ক)। এদের মধ্যে Sc ও Zn বাদে অন্যগুলো মৌল অবস্থান্তর মৌল এবং আমরা জানি অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। অর্থাৎ V, Mn ও Ni রঙিন যৌগ গঠন করলেও Sc ও Zn রঙিন যৌগ গঠন করে না। কারণ: আমরা জানি, সেসব d - ব্লক মৌলের সুস্থিত ক্যাটায়নে d- অরবিটাল আংশিকভাবে পূর্ণ যেমন d1-9 ইলেকট্রন বিন্যাস থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। মৌলগুলোর ইলেকট্রন বিনাস, Sc(21) → Ar 3d14s2 Ni(28) → Ar 3d84s2 V(23) → Ar 3d34s2 Zn(30) → Ar 3d104s2 Mn(25) → Ar 3d54s2 এদের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, ভ্যানাডিয়াম(v), ম্যাঙ্গানিজ(Mn) ও নিকেলের (Ni) d- অরবিটাল যথাক্রমে আংশিক ও অর্ধপূর্ণ অবস্থায় আছে। যেমন: ভ্যানাডিয়াম(v) এর 3d অরবিটালে ও 3টা, ম্যাঙ্গানিজ(Mn) এর 3d অরবিটালে 5টা এবং নিকেলের (Ni) এর 3d অরবিটালে 4টা ইলেকট্রন বিদ্যামান। আর এদের সুস্থিত ক্যাটায়ন হবে- V(23)2+ → Ar 3d3 Ni(28)2+ → Ar 3d8 Mn(25)2+ → Ar 3d5 যেহেতু এদের সুস্থিত ক্যাটায়নও d অরবিটাল আংশিকভাবে অবসান্তর মৌল এবং এদের d-অরবিটাল অপূর্ণ থাকায় d- অরটিলসমূহের নন- ডিজেনারেট অবস্থায় ইলেকট্রনগুলো শক্তিশোষণ করে d-d স্থানান্তরিত হওয়ার সুযোগ পায় তাই এজন্য এরা রঙিন যৌগ গঠন করে। অপরদিকে sc ও zn এর বেলায় এদের সুস্থিত আয়নে d অরবিটাল খালি (d) বা পূর্ণ (d10) থাকে। Sc3+(21) → Ar 3do Zn2+(30) → Ar 3do স্ক্যান্ডিয়াম (sc) ও জিঙ্ক (Zn) এর সুস্থিত ক্যাটায়নের d অরবিটাল যথাক্রমে খালি এবং পূর্ণ থাকায় এরা অবস্থান্তর মৌল হয় না এবং রঙিন যৌগ গঠন করে না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের কোন মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কারণসহ বিশ্লেষন কর।
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


