A ও B এর ধর্ম ভিন্ন হলেও C ও D এর একই- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত X মৌল আক্সিজেনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে A যৌগ Na2O উৎপন্ন করে। B যৌগ টি হলো SO3। Na2O হলো ক্ষারধর্মী এবং SO3 হলো অম্লধর্মী। উদ্দীপকে C ও D যৌগদ্বয় হলো Al2O3 ও ZnO। জলীয় দ্রবনে Na2O ও SO3 এদের ধর্ম ভিন্ন কিন্তু Al2O3 ও ZnO হলো উভধর্মী। SO3 অম্লধর্মী অক্সাইড, SO3 পানির সাথে বিক্রিয়া করে এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে। SO2 + H2O → H2SO4 SO3 + NaOH → Na2SO4 + H2O Na2O ক্ষারীয় অক্সাইড, এটি পানির সাথে বিক্রিয়া করে তার ক্ষার NaOH উৎপন্ন করে এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে। Na2O + H2O NaOH + H2 Na2O + HCl → NaCl +H2O অন্যদিকে, Al2O3 ও ZnO উভয়ই উভধর্মী অক্সাইড, এরা অম্ল ও ক্ষারের উভয়ের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে। Al2O3 + NaOH → NaAlO2 + H2O Al2O3 + HCl → AlCl3+ H2O ZnO + HCl → ZnCl2 + H2O ZnO + NaOH → Na2ZnO2 + H2O উপরের আলোচনা থেকে বলা যায় যে, জলীয় দ্রবনে A ও B এর ধর্ম ভিন্ন হলেও C ও D এর ধর্ম একই।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
A ও B এর ধর্ম ভিন্ন হলেও C ও D এর একই- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


