উদ্দীপকের ডট ( [গণিত] ) চিহ্নিত বন্ধন যৌগের দ্রাব্যতাকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর: উদ্দীপকের ডট ( [গণিত] .) চিহ্নিত বন্ধনটি হাইড্রোজেন বন্ধন। কোনো যৌগের দ্রাব্যতা হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভরশীল। নিচে উদাহরণের মাধ্যমে তা ব্যাখ্যা করা হলো- Like disolves live-এর নিয়ম মতে, পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ [গণিত] দ্রবীভূত হয়। অপরদিকে সমযোজী যৌগসমূহ জৈব দ্রাবকে অধিক দ্রবণীয়। তবে সমযোজী যৌগের অণু পানির অণুর সাথে H বন্ধন গঠন করার মাধ্যমে দ্রবীভূত হয়। যে সকল সমযোজী অণু H-বন্ধন গঠন করতে পারে, সে সকল অণুসমূহ পানিতে দ্রবীভূত হয়। যেমন গ্লুকোজ [গণিত] , চিনি [গণিত] , মিথানল [গণিত] , অ্যাসিটিক এসিড [গণিত] ইত্যাদি সমযোজী যৌগ H বন্ধন গঠনের মাধ্যমে পানিতে দ্রবীভূত হয়। এক্ষেত্রে এসব জৈব যৌগ তাদের কার্যকরী মূলক দ্বারা পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে। H-বন্ধন এর ফলে সৃষ্ট আকর্ষণ বল জৈব অণুসমূহকে পানিতে দ্রবীভূত করতে মুখ্য ভূমিকা রাখে। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের ডট ( ) চিহ্নিত বন্ধন যৌগের দ্রাব্যতাকে কীভাবে প্রভাবিত করে?
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


