PQ4+ ও Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা ? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে – P মৌলটি ১নং পর্যায়ের ১ নং গ্রুপে অবস্থিত অর্থাৎ মৌলটি H(1), Q মৌলটি ২নং পর্যায়ের ১৫ নং গ্রুপে অবস্থিত অর্থাৎ মৌলটি N(7), এবং P মৌলটি ৩নং পর্যায়ের ১৬ নং গ্রুপে অবস্থিত অর্থাৎ মৌলটি S(16)। সুতরাং , PQ4+ ও Q2R হচ্ছে যথাক্রমে NH4+ও H2S এর বন্ধন কোণ একই হবে না । তা বিশ্লেষণ করা হলো- [চিত্র] এখানে, NH4+ আয়ন ও H2S যৌগের উভয় হাইড্রাইডে নাইট্রোজেন ও সালফারের উভয়েরই Sp3 সংকরণ বিদ্যমান। Sp3 সংকরিত অণুর আকৃতি চুস্তলকিয় এবং বন্ধন কোণ 109.50 হয়। কিন্তু আমরা জানি, ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষন করে। এবং বিকর্ষণের পরিমাণের ক্রম হলো- lp-lp> lp-bp> bp-bp অর্থাৎ কোনো অনুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিকর্ষণের পরিমাণ তত বেশি হবে এবং বন্ধন কোণের মান তখন অধিক হ্রাস পাবে। ফলে অণুর আকৃতির পরিবর্তন ঘটবে। এখানে, NH4+ আয়নে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না । তাই NH4+ Sp3 সংকরিত বিধায় এর বন্ধন কোন 109.50 ও আকৃতি চতুস্তলকীয় হয়। আবার H2S যৌগে ২টি মুক্ত জোড় ও ২টি বন্ধন জোড় থাকে । মুক্তজোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণের মান 109.50 অপেক্ষা অনেক কমে যায়। H2S যৌগের কেন্দ্রীয় S পরমাণুর যোজ্যতা স্তরে শূণ্য 3d অরবিটাল থাকায় lp-lp বিকর্ষনের কারণে H-S-H বন্ধন কোণের মান 109.50 হ্রাস পেয়ে 920 হয়। অতএব, NH4+ও H2S যৌগদ্বয়ের সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
PQ4+ ও Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা ? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এখানে, NH4+ আয়ন ও H2S যৌগের উভয় হাইড্রাইডে নাইট্রোজেন ও সালফারের উভয়েরই Sp3 সংকরণ বিদ্যমান। Sp3 সংকরিত অণুর আকৃতি চুস্তলকিয় এবং বন্ধন কোণ 109.50 হয়। কিন্তু আমরা জানি, ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষন করে। এবং বিকর্ষণের পরিমাণের ক্রম হলো-
lp-lp> lp-bp> bp-bp
অর্থাৎ কোনো অনুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিকর্ষণের পরিমাণ তত বেশি হবে এবং বন্ধন কোণের মান তখন অধিক হ্রাস পাবে। ফলে অণুর আকৃতির পরিবর্তন ঘটবে।
এখানে, NH4+ আয়নে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না । তাই NH4+ Sp3 সংকরিত বিধায় এর বন্ধন কোন 109.50 ও আকৃতি চতুস্তলকীয় হয়।
আবার H2S যৌগে ২টি মুক্ত জোড় ও ২টি বন্ধন জোড় থাকে । মুক্তজোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণের মান 109.50 অপেক্ষা অনেক কমে যায়। H2S যৌগের কেন্দ্রীয় S পরমাণুর যোজ্যতা স্তরে শূণ্য 3d অরবিটাল থাকায় lp-lp বিকর্ষনের কারণে H-S-H বন্ধন কোণের মান 109.50 হ্রাস পেয়ে 920 হয়।
অতএব, NH4+ও H2S যৌগদ্বয়ের সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন হয়।

