উদ্দীপকের X এবং A এর হাইড্রাইড এর বন্ধন কোণ ভিন্ন হয় - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X ও A হলো যথাক্রমে N ও O। এদের হাইড্রাইড হলো NH3 এবং H2O। নিচে NH3 এবং H2O এর বন্ধনকোণের ভিন্নতার কারণ ব্যাখা করা হলোঃ NH3 এর ক্ষেত্রেঃ N এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপঃ [গণিত] উদ্দীপিত অবস্থায় [গণিত] সংকরিত অবস্থায় [গণিত] sp3 সংকরণের ফলে চারটি সমতুল্য সংকর অরবিটালের সৃষ্টি হয়। এদের মধ্যে y21, y31, y41 সংকর অরবিটাল তিনটি হাইড্রোজেন এর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ দ্বারা তিনটি N-H সিগমা বন্ধন সৃষ্টি করার মাধ্যমে NH3 অনু গঠণ করে। y2, y3, y4 ও অরবিটাল সমূহের বন্ধন ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণ অপেক্ষা y12 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা তাদের উপর বিকর্ষণ বেশি হয়। ফলে NH এর বন্ধন কোণ কমে109° থেকে কমে 107° হয়। NH3 এর গঠণ ত্রিকোণাকার পিরামিডের ন্যায়। [চিত্র] H2O এর ক্ষেত্রেঃ O এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ [গণিত] উদ্দীপিত অবস্থায় [গণিত] সংকরিত অবস্থায় [গণিত] চারটি সংকর অরবিটালের মধ্যে প্রথম দুটিতে আছে নিরসঙ্গ ইলেকট্রন যুগল। অপর দুটি অরবিটাল y31 ও y41 H এর 1s1 অরবিটালের সাথে সিগমা বন্ধন সৃষ্টির মাধ্যমে H2O অনু সৃষ্টি করে। অক্সিজেন পরমাণুর দুটি নিরসঙ্গ ইলেকট্রন যুগল পানির অনুর বন্ধন ইলেকট্রন যুগলকে অধিকতর বিকর্ষণ করে বলে বন্ধন কোণ 109.5° থেকে কমে 104.5° হয়। H2O এর আকার V আকৃতির। [চিত্র] সুতরাং বলা যায়, NH3 ও H2O এর বন্ধন কোণের ভিন্নতার কারণ হলো অনুতে বিদ্যামান মুক্তজোড় ইলেকট্রন।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের X এবং A এর হাইড্রাইড এর বন্ধন কোণ ভিন্ন হয় - ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
H2O এর ক্ষেত্রেঃ
O এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ
উদ্দীপিত অবস্থায়
সংকরিত অবস্থায়
চারটি সংকর অরবিটালের মধ্যে প্রথম দুটিতে আছে নিরসঙ্গ ইলেকট্রন যুগল। অপর দুটি অরবিটাল y31 ও y41 H এর 1s1 অরবিটালের সাথে সিগমা বন্ধন সৃষ্টির মাধ্যমে H2O অনু সৃষ্টি করে।
অক্সিজেন পরমাণুর দুটি নিরসঙ্গ ইলেকট্রন যুগল পানির অনুর বন্ধন ইলেকট্রন যুগলকে অধিকতর বিকর্ষণ করে বলে বন্ধন কোণ 109.5° থেকে কমে 104.5° হয়। H2O এর আকার V আকৃতির।
সুতরাং বলা যায়,
NH3 ও H2O এর বন্ধন কোণের ভিন্নতার কারণ হলো অনুতে বিদ্যামান মুক্তজোড় ইলেকট্রন।উত্তর


