উদ্দীপকের ডট ( [গণিত] ) চিহ্নিত বন্ধনটি একটি আন্তঃআণবিক আকর্ষণ বল - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ডট ( [গণিত] ...) চিহ্নিত বন্ধনটি হলো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন একটি আন্তঃআণবিক আকর্ষণ বল – নিচে তা বিশ্লেষণ করা হলো- জানা আছে, হাইড্রোজেন (H) পরমাণু ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের পরমাণু, যেমন: N, O-এর মধ্যে সৃষ্ট H -N, H - O. বন্ধন অধিক পোলার হয়। ফলে H পরমাণুর ইলেকট্রন মেঘের ঘনত্ব অধিক হ্রাস পায়। এরূপ পোলার অণুসমূহের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক প্রদত্ত নতুনভাবে এক আকর্ষণ বল সৃষ্টি হয়, তাকে হাইড্রোজেন বন্ধন বলে। আন্তঃআণবিক আকর্ষণ বল অণুসমূহের মধ্যে আংশিক চার্জ সৃষ্টির কারণে অথবা আয়ন ও অণুর মধ্যে আকর্ষণের কারণে উদ্ভব ঘটে। এ উভয় প্রকার বল মূলত আকর্ষণ শক্তির মাত্রায় ভিন্ন হয় মাত্র। উদ্দীপক হতে, দেখা যাচ্ছে যে, H পরমাণুর মধ্যে আংশিক ধনাত্মক চার্জ [গণিত] ও O পরমাণুর মধ্যে আংশিক ঋণাত্মক চার্জ [গণিত] সৃষ্টি হয়েছে। কেননা H বন্ধন সাধারণত পোলার অণুসমূহের মধ্যে এক প্রকার আকর্ষণ ধর্মী বল। যেহেতু আংশিক চার্জ সৃষ্টির কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলের উদ্ভব ঘটে, সেহেতু বলা যায় যে, ডট ( [গণিত] ) চিহ্নিত বন্ধনটি একটি আন্তঃআণবিক আকর্ষণ বল।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের ডট ( ) চিহ্নিত বন্ধনটি একটি আন্তঃআণবিক আকর্ষণ বল - বিশ্ল…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


