E2X এবং EG যৌগ দুইটির মধ্যে কোনটি অধিক সমযোজী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের E মৌলটি হলো Na (11) X মৌলটি হলো O (8) G মৌলটি হলো F (9)। E2X ও EG মৌল দুইটি হলো যথাক্রমে Na2O ও NaF। এদের মধ্যে Na2O অধিক সমযোজী হবে। অ্যানায়নের পোলারায়ন আদর্শ আয়নিক যৌগের ধর্ম হতে বিচ্যুত ঘটায়। ফাযানের পোলারায়ন নীতি অনুসারে, আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের পরিমান কয়েকটি শর্ত যেমনঃ আয়নের চার্জ, আয়নের আকার ও আয়নের ইলেকট্রন বিন্যাস ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এ সব শর্তের ভূমিকা হলোঃ ১) ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমান বৃদ্ধি। ২) ক্যাটায়নের আকার যত ছোট হয় অ্যানায়নের আকার তত বড় হয়। ৩) ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস ns2np6nd1-10 হলে ns6np6 এর তুলনায় অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বেশি মাত্রায় ঘটে। এসব শর্ত আরোপ করলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। Na2O ও NaF যৌগে একই ক্যাটায়ন বিদ্যমান এবং চার্জের পরিমাণও একই কিন্তু ভিন্ন অ্যানায়ন উপস্থিত। অ্যানায়নগুলো হলো O 2- ও F-। এখানে O 2- এর চার্জ সংখ্যা (+2) বেশি এবং O 2- অ্যানায়নের আকার F- থেকে বড়। অন্যদিকে NaF যৌগের অ্যানায়নের আকার ছোট ও চার্জ সংখ্যা কম। তাই -Na2O যৌগে অধিক সমযোজী ধর্ম দেখা যায়। অতএব, Na2O ও NaF যৌগ দুটির মধ্যে Na2O যৌগটি অধিক সমযোজী।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
E2X এবং EG যৌগ দুইটির মধ্যে কোনটি অধিক সমযোজী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
[এখানে D, X, G, E মৌলের প্রতীকের প্রচলিত অর্থ বহন করে না]Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
পানির প্রতিটি অনুতে গড়ে টি ৩.৪টি H বন্ধন থাকায় পানিকে অধিক তাপ প্রয়োগ করে। ঐসব H-বন্ধন ভাঙতে হয়। এতে অধিক তাপ শক্তি ব্যয় হয়। তাই পানির স্ফুটনাঙ্ক 100°C হয়। HF অনুসমূহ একক H-বন্ধন দ্বারা আবদ্ধ থাকায় ঐ H-বন্ধন ভাঙতে অল্প তাপশক্তি ব্যয় হয়। তাই HF এর স্ফুটনাঙ্ক 19.5°C হয়।
অতএব, H2O অনুতে অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় H2O এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা বেশি।উত্তর


