সন্নিবেশ বন্ধন হলো সিগমা বন্ধন- ব্যাখ্যা করো।
উত্তর: দুটি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। NH3 অণুতে চতুর্থ সংকর অরবিটাল দুটি ইলেকট্রন ধারণ করে যা অশেয়ারকৃত অবস্থায় থাকে। এই ৪র্থ সংকর অরবিটালটির ইলেকট্রন যুগল একটি H+ আয়নের ইলেকট্রন বিহীন 1s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে। যেহেতু মুখোমুখি অধিক্রমণ তাই এভাবে সৃষ্ট বন্ধনটি সিগমা [গণিত] বন্ধন। সুতরাং বলা যায় সন্নিবেশ বন্ধন একটি সিগমা বন্ধন।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
সন্নিবেশ বন্ধন হলো সিগমা বন্ধন- ব্যাখ্যা করো।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
N-পরমাণুর sp3 সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। তিনটি sp3 সংকরিত অরবিটালের সাথে H পরমাণুর অযুগ্ম ইলেকট্রনধারী ৪ অরবিটাল অধিক্রমণ করে NH3 অণু গঠন করে।
চতুর্থ sp3 সংকর অরবিটালের ইলেকট্রন দুটি নিঃসঙ্গ জোড় হিসেবে অবস্থান করে। তাই আকৃতি ও বন্ধন কোণের মান আদর্শ sp3 সংকর অণু থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে NH3 অণুর আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় এবং বন্ধন কোণের মান 107° হয়।উত্তর


