প্রদত্ত পর্যায় সারণি অনুসারে E, Z, A ও R মৌল চারটি হলো যথাক্রমে Li, Mg, C ও ০। মৌল চারটির ভেতর লিথিয়াম (Li), কার্বন (C) এবং অক্সিজেন (০) একই পর্যায়ে অবস্থিত।
আমরা জানি, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাই হলো তড়িৎ ঋণাত্মকতা।
আবার আমরা জানি, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে একই শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের আকার হ্রাস পায় এবং তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পেতে থাকে। তাই পর্যায়-2 এর মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো-
O (3.5) > C (2.5) > Li (1.2)
অপরদিকে গ্রুপে বিভিন্ন পর্যায়ে পরমাণুর আকার বৃদ্ধির সাথে তড়িৎ ঋণাত্মকতার মানও হ্রাস পায়। যেহেতু অক্সিজেন, কার্বন ও লিথিয়াম ২য় পর্যায়ে এবং ম্যাগনেসিয়াম ৩য় পর্যায়ে অবস্থিত। তাই পর্যাবৃত্ত ধর্ম অনুসারে অক্সিজেন, কার্বন ও লিথিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকার বড়। ফলে মৌল চারটির মধ্যে ম্যাগনেসিয়াম এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম হবে।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় মৌল চারটির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো-
O (3.5) > C (2.5) > Li (1.2) > Mg (1.0)