[বি.দ্র.: প্রদত্ত প্রশ্নটি ত্রুটিযুক্ত। প্রশ্নে অণু তিনটির আকৃতির বদলে মৌল তিনটির হাইড্রাইডের আকৃতির ভিন্নতা হবে।] এখানে D, Q, R মৌল তিনটি হলো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। হাইড্রাইডগুলো হলো CH4 ,NH4 ,H2O। এই তিনটি যৌগ প্রত্যেকটির কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন হয়ে থাকে। এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো-
মিথেন অণুতে কার্বনের চারটি sp3 সংকর অরবিটালের সঙ্গে চারটি H- পরমাণুর s orbital অধিক্রমণ করে চারটি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। যেহেতু, sp3 সংকরণ তাই শর্তসাপেক্ষে অণুর আকৃতি 3 চতুস্তলকীয় ও বন্ধন কোণ হয় 109.5°।
অপরদিকে, NH3 অণুতে N পরমাণুর শেষ কক্ষপথে 3টি বিজোড় ইলেকট্রন আছে। তিনটি H-পরমাণুর শেষ খোলকের একটি করে ইলেকট্রন N এর সাথে যুক্ত হয়ে sp3 সংকরণের মাধ্যমে NH3 অণু গঠন করে। sp3 সংকরণ বলে এখানেও আকৃতি চতুস্তলকীয় হওয়ার কথা। কিন্তু NH3 অণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান যা বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। ফলে বন্ধন কোণ 109.5° থেকে কমে 107° হয়ে যায় ও আকৃতি হয় ত্রিকোণাকার পিরামিড।
আবার, H2O এর অণুতেও sp3 সংকরণ বিদ্যমান। কিন্তু এখানে দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকায় বিকর্ষণ আরও বেড়ে যায় ও আকৃতি কৌণিক বা উল্টা আকৃতির হয়ে যায়। ফলে বন্ধন কোণ হয় 104.5° ।
সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অণু তিনটির আকৃতির ভিন্নতার কারণ মূলত অণুতে বিদ্যমান মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যেকার বিকর্ষণ।