A, D, M মৌলগুলো হলো যথাক্রমে H, O, S.
অর্থাৎ A2D ও A2M যৌগগুলো হলো H2O ও H2S.
H2O ও H2S এর গঠনকালে sp3 সংকরায়ন ঘটে। sp3 সংকরায়নে সৃষ্ট যৌগে বন্ধন কোণ 109.5° হলেও যৌগদ্বয়ের কেন্দ্রীয় পরমাণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে বন্ধন কোণ কমে পানির অণুতে 104.5° হয়। কারণ, বন্ধন জোড়-মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ, বন্ধন জোড়-বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ অপেক্ষা বেশি হয়। ফলে বন্ধন কোণ হ্রাস পায়।
একই গ্রুপের মৌল S এর ক্ষেত্রেও H2S যৌগে বন্ধন কোণ তুলনামূলকভাবে বেশি হ্রাস পায়। কারণ ০ এর চেয়ে ১ এর তড়িৎ ঋণাত্মকতা কম এবং বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় বলে বন্ধন যুগল-বন্ধন যুগল বিকর্ষণ হ্রাস পায়। এভাবে বন্ধন ইলেকট্রন যুগল আরও কাছাকাছি সরে আসে। ফলে H2S এ বন্ধন কোণ পানির বন্ধন কোণ অপেক্ষা কম (প্রায় 92°) হয়।
সুতরাং H2S এর বন্ধন কোণ তুলনামূলকভাবে একই সংকরণ এবং মুক্ত জোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও H2O অপেক্ষা হ্রাস পায়।