Cd অবস্থান্তর মৌল নয় তবুও Cds হলুদ বর্ণ যুক্ত কেন?
উত্তর: Cd অবস্থান্তর মৌল নয় তবুও Cds হলুদ বর্ণযুক্ত হয়। কারণ Cds যৌগে ক্যাটায়ন Cd এবং অ্যানায়ন। ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগে অ্যানায়নের আকার বড় হলে পোলারায়নের মাত্রা অধিক হয়। অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটি ক্যাটায়নের দিকে অগ্রসর হয়ে ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলের মধ্যে প্রবেশ করে। এ পোলারায়ন আরও অধিক হয় যদি যৌগটি আলোক রশ্মি শোষণ করে Cas যৌগের উপর দৃশ্যমান আলোক রশ্মি পড়লে Cds কয়েকটি বর্ণের আলোক রশ্মি শোষণ করে পোলারায়িত হয়। আলোক রশ্মির অন্যান্য বর্ণের আলো গুলো Cas দ্বারা প্রতিফলিত হয়। এ প্রতিফলিত বিভিন্ন কম্পাঙ্কের ও বর্ণের আলোক রশ্মির মিলিত বর্ণ হয় হলুদ। এ কারণে cd অবস্থান্তর মৌল না হওয়া সত্ত্বেও Cds হলুদ বর্ণযুক্ত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
Cd অবস্থান্তর মৌল নয় তবুও Cds হলুদ বর্ণ যুক্ত কেন?
উত্তর


