উদ্দীপকের যৌগগুলির পৃথক পৃথক দ্রাব্যতা গুণফলের কারণ যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যৌগগুলোর দ্রাব্যতার গুণফল নিম্নরূপ- [গণিত] এবং [গণিত] যৌগগুলোর পৃথক পৃথক দ্রাব্যতা গুণফলের কারণ নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় সম্পৃক্ত দ্রবণে এক মোল দ্রব থেকে উৎপন্ন আয়নসমূহের যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল ধ্রুবক এবং এ ধ্রুবককে লবণটির দ্রাব্যতা গুণফল বলে। একে [গণিত] দ্বারা প্রকাশ করা হয়। [গণিত] এর মান একাধিক ভিন্ন লবণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এর কারণ ভিন্ন ভিন্ন আয়নিক যৌগ তাদের নিজ নিজ রাসায়নিক বৈশিষ্ট্যের স্বতন্ত্রের দরুণ দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রক্রিয়া ভিন্ন। যে যৌগটির আয়নিক বৈশিষ্ট্য অনেক বেশি সেটি দ্রুত পানিতে দ্রবীভূত হলেও যেটির আয়নিক বৈশিষ্ট্য তুলনামূলক কম সেটি খুবই কম এমনকি পানিতে দ্রবীভূত হয় না। যে যৌগের আয়নিক বৈশিষ্ট্য যত বেশি তার [গণিত] (দ্রাব্যতা গুণফল) এর মান তত বেশি। [গণিত] , , [গণিত] ও [গণিত] , যৌগগুলোর মধ্যে ক্যাটায়নের আকারের ক্রম : [গণিত] । যদি অ্যানায়ন একই হয় [গণিত] তবে ক্যাটায়নের আকার যত বড় হয় আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হয়। ফলে [গণিত] মান তত বেশি হয়। এজন্য [গণিত] এর [গণিত] মান সবচেয়ে বেশি এবং [গণিত] এর [গণিত] মান সবচেয়ে কম হয়েছে। অর্থাৎ আয়নিক যৌগগুলোর শক্তি ক্রমের ভিন্নতার কারণে উদ্দীপকের যৌগগুলোর দ্রাব্যতা গুণফলের মান পৃথক পৃথক হয়েছে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের যৌগগুলির পৃথক পৃথক দ্রাব্যতা গুণফলের কারণ যুক্তিসহ বিশ্লে…
উদ্দীপক

নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


